নাফ নদে মিয়ানমারের যুদ্ধজাহাজ: গোলার শব্দে কেঁপে উঠছে সেন্টমার্টিন

টেকনাফ প্রতিনিধি
২৯ মার্চ ২০২৪, ২২:০০আপডেট : ২৯ মার্চ ২০২৪, ২২:৪৪

মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি ও সামরিক বাহিনীর মধ্যে তীব্র গোলাগুলি চলছে। জানা গেছে, রাখাইনের বুথিডং ও মংডু এলাকায় কয়েকটি সামরিক ঘাঁটি দখলে নিয়েছে আরকান আর্মি। সেগুলো পুনরুদ্ধারে যুদ্ধ চালিয়ে যাচ্ছে জান্তা সরকার। এ অবস্থায় শুক্রবার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের ওপারে নাফ নদে মিয়ানমারের যুদ্ধজাহাজ ঘোরাঘুরি করতে দেখা গেছে।

এ বিষয়ে কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, ‘নাফ নদে সে দেশের জলসীমায় যুদ্ধজাহাজ দেখা গেছে। সীমান্ত ও নাফ নদে আমাদের জলসীমানায় সতর্ক অবস্থানে রয়েছি। যেকোনও পরিস্থিতি মোকাবিলায় আমরা সব সময় প্রস্তুত আছি।’

সীমান্তের বাসিন্দারা জানান, বৃহস্পতিবার সকালে নাফ নদের ওপারে মিয়ানমারের নৌবাহিনীর যুদ্ধজাহাজ রাখাইনের মংডুর দিকে অগ্রসর হতে দেখা যায়। পরে শুক্রবার সকাল থেকে শাহপরীর দ্বীপ সীমান্তের ওপারে মিয়ানমার জলসীমায় জাহাজ দেখা যায়নি। এদিকে, টেকনাফ-সেন্টমার্টিন দ্বীপ সীমান্তে থেমে থেমে সন্ধ্যা পর্যন্ত মিয়ানমারের গোলাগুলির বিকট শব্দ শোনা গেছে। 

সীমান্তের শাহপরীর দ্বীপের বাসিন্দা মো. সেলিম বলেন, ‘নাফ নদে মিয়ানমার সীমান্তে শুক্রবার সকাল পর্যন্ত যুদ্ধজাহাজ দেখা গেছে। তা ছাড়া সীমান্তে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত থেমে গোলার বিকট শব্দ পাওয়া গেছে।’

টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, গত কয়েকদিন ধরে একটানা হ্নীলা ও মিয়ানমারের সীমান্তের ওপারে গোলাগুলির শব্দ শোনা যায়। এরপর বৃহস্পতিবার থেকে শুক্রবার দুপুর পর্যন্ত কিছুটা কমলেও দুপুরের পর আবারও থেমে থেমে বিস্ফোরণের শব্দ ভেসে আসছে।

সেন্টমার্টিনের বাসিন্দা আব্দুল মালেক বলেন, ‘মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতে গোলার বিকট শব্দ কাঁপছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। শুক্রবার দুপুরের পর থেকে থেমে থেমে এই গোলার বিকট শব্দ হচ্ছে।’

/এমএএ/
টাইমলাইন: মিয়ানমার সীমান্তে উত্তেজনা
২৯ মার্চ ২০২৪, ২২:০০
নাফ নদে মিয়ানমারের যুদ্ধজাহাজ: গোলার শব্দে কেঁপে উঠছে সেন্টমার্টিন
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪২
সম্পর্কিত
নাফ নদ থেকে চার জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
‘এত খারাপ সময় আর আসেনি, সংসার আর চলছে না’
এক বছর পর সীমান্তবাণিজ্য চালু, মিয়ানমারে গেলো আলু 
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি