নাফ নদের ওপারে আবারও মর্টারশেল-গুলির বিকট শব্দ

টেকনাফ প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২৪, ২২:০০ আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ২২:০০

মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। রবিবার ভোর থেকে বিকাল পর্যন্ত থেকে থেমে থেমে মর্টার শেল ও গুলির বিকট শব্দ শোনা গেছে কক্সবাজারে টেকনাফ সীমান্তে। এ জন্য আতঙ্কে রয়েছেন ওই সীমান্ত এলাকার লোকজন।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য নুর কবির বলেন, ‘সকাল থেকে সীমান্তে ভারী গোলার শব্দ পাওয়া যাচ্ছে। সেখানকার লোকজন ভয়ের মধ্যে আছেন।’

সীমান্তের বাসিন্দারা জানান, কয়েকদিন বন্ধ থাকার পর রবিবার রাতে আবারও মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘর্ষ চলছে। এ জন্য হোয়াইক্যং সীমান্তের খারাংখালী, নয়া বাজার, মিনাবাজার, কানজর পাড়া, জিম্মখালী, উনচিপ্রাং, লম্বাবিল সীমান্তে ভারী গোলার বিকট শব্দ পাওয়া যাচ্ছে। এ ছাড়া হ্নীলা, টেকনাফ পৌরসভা এবং সাবরাং সীমান্তে বসবাসকারীরা ভারী গোলার শব্দ পেয়ে মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, ‘সীমান্তের ওপার মিয়ানমার থেকে থেমে থেমে ভারী মর্টারশেলের শব্দ শুনতে পাই। এসব গোলার শব্দ এখন নিয়মিত ঘটনার মতো হয়ে দাঁড়িয়েছে। কেননা, মিয়ানমারের গৃহযুদ্ধ চলমান রয়েছে।’

হোয়াইক্যং সীমান্তে বসবাসকারী মোহাম্মদ ফারুক বলেন, ‘কয়েকদিন বন্ধ থাকার পর রাত থেকে নাফ নদের ওপারে ভারী গোলার শব্দ পাওয়া যাচ্ছে। সীমান্ত এলাকার লোকজন আতঙ্কে রয়েছেন।’

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলম বলেন, ‘সীমান্তে গোলার শব্দ পাওয়া গেছে। অন্যদিনের তুলনার আজকের শব্দ বিকট।’

এদিকে, মিয়ানমার মংডু ও বুথেডংয়ে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির সঙ্গে দেশটির সেনাবাহিনীর তুমুল সংঘর্ষ চলছে। টেকনাফ উপজেলার হোয়াইক্যং থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত ৫৪ কিলোমিটার এলাকায় নাফ নদী ও সীমান্ত সড়কে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং বাংলাদেশ কোস্টগার্ড টহল বৃদ্ধি করেছে।

বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেছিলেন,  ‘সীমান্ত অনুপ্রবেশ ঠেকানার পাশাপাশি যেকোনও পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা প্রস্তুত রয়েছেন।’

/এমএএ/
টাইমলাইন: মিয়ানমার সীমান্তে উত্তেজনা
০৭ এপ্রিল ২০২৪, ২২:০০
নাফ নদের ওপারে আবারও মর্টারশেল-গুলির বিকট শব্দ
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪২
সম্পর্কিত
কবে খুলবে ইয়াঙ্গুন-টেকনাফ বাণিজ্যপথ?
আরাকান আর্মির নিয়ন্ত্রণে সীমান্ত, বাড়ছে বাংলাদেশের সীমান্ত ঝুঁকি
থামেনি অনুপ্রবেশ: রোহিঙ্গা ক্যাম্পে ৩১০ হত্যা, উদ্বেগে স্থানীয়রা
সর্বশেষ খবর
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক