মিয়ানমারে ফেরত গেলেন আরও ১৩৪ বিজিপি ও সেনাসদস্য

কক্সবাজার প্রতিনিধি
০৯ জুন ২০২৪, ১১:১১আপডেট : ০৯ জুন ২০২৪, ১১:১১

মিয়ানমারে দীর্ঘদিন ধরে চলে আসা সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া আরও ১৩৪ জন সীমান্তরক্ষী পুলিশ (বিজিপি) ও সেনাসদস্যকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে।

রবিবার (৯ জুন) সকাল ১০টার দিকে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনাসংলগ্ন নুনিয়াছড়ার বিআইডব্লিটিএ’র জেটিঘাট দিয়ে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের ফেরত পাঠানো হয়েছে।

জানা গেছে, মিয়ানমার সরকারি বাহিনীর এসব সদস্যদের টাগবোটে করে গভীর সাগরে নিয়ে যাওয়া হবে। পরে সেখানে অবস্থানকারী মিয়ানমার নৌবাহিনীর বড় একটি জাহাজে তাদের তুলে দেওয়া হবে।

এর আগে শনিবার (৮ জুন) সকালে মিয়ানমার নৌবাহিনীর জাহাজে করে দেশটির একটি প্রতিনিধিদল কক্সবাজার পৌঁছান। পরে দলটির সদস্যরা টেকনাফ উপজেলার হ্নীলা উচ্চবিদ্যালয়ে যান। সেখানে পৌঁছে তারা মিয়ানমারের বিজিপি ও সেনাসদস্যদের যাচাই-বাছাইসহ প্রয়োজনীয় কাজ শেষ করেন।

বিজিপি ও সেনাসদস্যদের ৪টি বাসযোগে কক্সবাজার শহরের বিআইডব্লিউটিএ’র জেটিঘাটে নিয়ে আসা হয় (ছবি: প্রতিবেদক)

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও প্রশাসনের সংশ্লিষ্টদের সূত্র জানিয়েছে, রবিবার সকাল ৭টার দিকে মিয়ানমারের বিজিপি ও সেনাসদস্যদের ৪টি বাসযোগে কক্সবাজার শহরের বিআইডব্লিউটিএ’র জেটিঘাটে নিয়ে আসার পর তাদের ফেরত পাঠানো হয়। সেখানে আনার পর ইমিগ্রেশন ও ডকুমেন্টেশনের কাজ শুরু করা হয় । এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিজিবি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা স্বাস্থ্য বিভাগ ও কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ মিয়ানমার দূতাবাসের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে, মিয়ানমারের কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করে দেশে ফেরত আসা ৪৫ বাংলাদেশি নাগরিককে বহনকারী জাহাজটি এখনও সাগরে রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তাদের মিয়ানমারের জাহাজ থেকে ছোট ট্রলারে তুলে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিটিএ জেটিঘাটে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

/কেএইচটি/
টাইমলাইন: মিয়ানমার সীমান্তে উত্তেজনা
০৯ জুন ২০২৪, ১১:১১
মিয়ানমারে ফেরত গেলেন আরও ১৩৪ বিজিপি ও সেনাসদস্য
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪২
সম্পর্কিত
থামেনি অনুপ্রবেশ: রোহিঙ্গা ক্যাম্পে ৩১০ হত্যা, উদ্বেগে স্থানীয়রা
৯ বছরে একজন রোহিঙ্গাও ফেরত যায়নি, ৮ হাজার একর বনভূমি ধ্বংস
মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের 
সর্বশেষ খবর
দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘর্ষে জড়ালেন বিএনপিপন্থি আইনজীবীরা, নেপথ্যে কী
দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘর্ষে জড়ালেন বিএনপিপন্থি আইনজীবীরা, নেপথ্যে কী
শাহজালালে ৪৭৫ গ্রাম স্বর্ণালংকারসহ ২ জন আটক
শাহজালালে ৪৭৫ গ্রাম স্বর্ণালংকারসহ ২ জন আটক
নতুন পে-স্কেল হলো, এবার কি দুর্নীতি কমবে?
নতুন পে-স্কেল হলো, এবার কি দুর্নীতি কমবে?
একদিনে হামের উপসর্গে ৬, ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
একদিনে হামের উপসর্গে ৬, ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি