দেশে ফিরে যাচ্ছেন সীমান্তরক্ষীসহ মিয়ানমারের ৩৩০ নাগরিক

কক্সবাজার প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৩ আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৯

মিয়ানমারের রাখাইনে চলমান যুদ্ধে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া সে দেশের সেনাসহ বিজিপির ৩৩০ সদস্যকে মিয়ানমারের কাছে হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজারের উখিয়ার ইনানীস্থ বঙ্গোপসাগরের উপকূলের নৌবাহিনীর জেটিঘাট এলাকা দিয়ে তাদের মিয়ানমারের প্রতিনিধিদলের কাছে হস্তান্তর করা হচ্ছে।

বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিজিপি সদস্যদের হস্তান্তর উপলক্ষে ইনানী নৌবাহিনীর জেটি ঘাটের কাছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতিনিধিদলের সঙ্গে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) প্রতিনিধিদলের মধ্যে বৃহস্পতিবার সকালে এক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এতে বিজিবি দলের নেতৃত্ব দিচ্ছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

বৈঠক শেষে বিজিপি সদস্যদের হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে। এ উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ও টেকনাফের হ্নীলা থেকে বিজিপি সদস্যদের ইনানী নৌবাহিনীর জেটি ঘাট সংলগ্ন এলাকায় নিয়ে আসা হয়েছে।

বিজিবি জানিয়েছে, মিয়ানমারের অভ্যন্তরে যুদ্ধের পরিপ্রেক্ষিতে গত ৪ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে বিভিন্ন বাহিনীর এই ৩৩০ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। যেখানে বিজিবির অধীনে আহতদের চিকিৎসা প্রদান করা হয়। উভয় দেশের আলোচনার ফলশ্রুতিতে মিয়ানমারের নৌবাহিনীর একটি জাহাজ বাংলাদেশের সীমানায় আসবে। জাহাজটি গভীর সাগরে অবস্থান করবে। আশ্রয়রত ৩৩০ জনকে পর্যটকবাহী জাহাজ কর্ণফুলীতে করে ওই জাহাজে নিয়ে গিয়ে হস্তান্তর করা হবে।

/কেএইচটি/
টাইমলাইন: মিয়ানমার সীমান্তে উত্তেজনা
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪২
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৩
দেশে ফিরে যাচ্ছেন সীমান্তরক্ষীসহ মিয়ানমারের ৩৩০ নাগরিক
সম্পর্কিত
কবে খুলবে ইয়াঙ্গুন-টেকনাফ বাণিজ্যপথ?
আরাকান আর্মির নিয়ন্ত্রণে সীমান্ত, বাড়ছে বাংলাদেশের সীমান্ত ঝুঁকি
থামেনি অনুপ্রবেশ: রোহিঙ্গা ক্যাম্পে ৩১০ হত্যা, উদ্বেগে স্থানীয়রা
সর্বশেষ খবর
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক