আবারও সেন্টমার্টিনগামী স্পিডবোটে মিয়ানমার থেকে গুলি

টেকনাফ প্রতিনিধি
১১ জুন ২০২৪, ১৫:৩৮ আপডেট : ১১ জুন ২০২৪, ১৭:২১

কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনে যাওয়ার পথে একটি রোগী বহনকারী স্পিডবোটকে লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলির ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। মঙ্গলবার (১১ জুন) সকাল ১০টার দিকে স্পিডবোটটি নাফ নদের মোহনায় নাইক্ষ্যংদিয়ায় পৌঁছলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর বরাতে বোট মালিক সমিতির সেক্রেটারি সৈয়দ আলম জানান, টেকনাফ থেকে চিকিৎসা শেষে স্পিডবোটে সেন্টমার্টিন ফিরছিলেন কয়েকজন ব্যক্তি। ওই স্পিডবোট লক্ষ্য করে গুলি করা হয়েছে। এর আগে মিয়ানমারের অভ্যন্তর থেকে গুলি করলেও আজ ছোট ডিঙি নৌকায় করে নদীতে নেমে গুলি করেছে। এ সময় স্পিডবোটে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে তারা নিরাপদে সেন্টমার্টিনে পৌঁছেন।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, ‘‌আজও মিয়ানমার সীমান্ত থেকে আমাদের ট্রলারে গুলি করেছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে আমি সীমান্তে দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। এসব ঘটনা নিয়ে আমরা কাজ করছি। আর দ্বীপের বাসিন্দাদের আতঙ্কিত না হতে অনুরোধ করছি।’

এর আগে মিয়ানমারের সীমান্তবর্তী নাইক্ষ্যংদিয়া থেকে সেন্টমার্টিনগামী পণ্যবাহী ট্রলার এবং বাংলাদেশের নির্বাচনি কর্মকর্তাদের ওপর গুলি ছোড়া হয়েছে। ওই এলাকাটি বর্তমানে আরাকান আর্মির দখলে রয়েছে বলে জানা গেছে। ওই গোষ্ঠীর সদস্যরাই গুলি ছুড়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও খবর: নৌযানে মিয়ানমার থেকে গুলি, খাদ্য ও নিত্যপণ্য সংকটে সেন্টমার্টিনবাসী

/এমএএ/এমওএফ/
টাইমলাইন: মিয়ানমার সীমান্তে উত্তেজনা
১১ জুন ২০২৪, ১৫:৩৮
আবারও সেন্টমার্টিনগামী স্পিডবোটে মিয়ানমার থেকে গুলি
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪২
সম্পর্কিত
সেন্টমার্টিনে পর্যটকসংখ্যা ও অবস্থানের সময়সীমায় পরিবর্তন আসছে?
কক্সবাজার দিয়ে নতুন করে ঢুকছে হেরোইন, ৪২ কোটি টাকার চালান জব্দ
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
সর্বশেষ খবর
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক