টেকনাফ সীমান্তে আবারও গোলার শব্দ, আতঙ্কে স্থানীয়রা

টেকনাফ প্রতিনিধি
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৪আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১৪

মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষে আবারও মর্টারশেল ও গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে কক্সবাজারের টেকনাফ সীমান্তে। ওপারে গোলার শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ছে এপারের স্থানীয়দের মধ্যে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ভোর থেকে বিকাল ৫টা পর্যন্ত থেমে থেমে শোনা গেছে গোলার শব্দ।

টেকনাফের হোয়াইক্যং ও হ্নীলা ইউনিয়নের সীমান্ত এলাকায় নাফ নদের ওপার থেকে আসা মর্টারশেলের শব্দে আতঙ্কে সীমান্ত এলাকার লোকজন। এর আগে, বুধবার গভীর রাতে এসব সীমান্তে মর্টারশেলের শব্দ শুনতে পান স্থানীয়রা।

সীমান্তে গোলার শব্দ পাওয়া যাচ্ছে বলে স্বীকার করেন টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী। তিনি বলেন, ‘কয়েক দিন বন্ধ থাকার পর নাফ নদের ওপারে ভারী গোলার শব্দ পাওয়া যাচ্ছে। সীমান্ত এলাকার লোকজন আতঙ্কে রয়েছে। তাদের খোঁজ-খবর নেওয়া হচ্ছে।’

জানা যায়, নিজেদের অস্তিত্ব রক্ষায় মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘর্ষ চলছে। হোয়াইক্যং ও হ্নীলা সীমান্তের পূর্বে মিয়ানমারের কুমিরহালি, নাইচদং, কোয়াংচিগং, শিলখালী, নাফপুরা গ্রামগুলোতে চলছে সংঘর্ষ। গোলার শব্দ টেকনাফের হোয়াইক্যং ও হ্নীলা ইউনিয়নের কয়েকটি গ্রাম থেকে শোনা যাচ্ছে।

হ্নীলা সীমান্তের মো. ইলিয়াছ বলেন, ‘বুধবার রাত থেকে আবারও ভারী গোলার শব্দ শোনা যাচ্ছে। অনেকক্ষণ টানা গোলার শব্দ পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার সকালেও নাফ নদের ওপারে গোলার শব্দ পাওয়া গেছে। সীমান্তে অযথা লোকজনকে না যাওয়ার নির্দেশ দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।’

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলম বলেন, ‘সীমান্তে গোলার শব্দ পাওয়া গেছে। লোকজনকে সতর্ক থাকতে বলা হচ্ছে।’

হোয়াইক্যং সীমান্তের দিন আলম বলেন, ‘বুধবার রাত থেকে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত থেমে থেমে মিয়ানমারে মর্টারশেলের শব্দ শোনা গেছে। তিন দিন বন্ধ থাকার পর আবারও সীমান্তে গোলার শব্দ পাওয়া যাচ্ছে। সীমান্তবর্তী লোকজন ভয়ে আছেন।’

এ বিষয়ে কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট তাহসিন রহমান বলেন, ‘মিয়ানমারে চলমান সংঘর্ষের কারণে সীমান্তের নাফ নদে আমাদের টহল চলমান রয়েছে। নতুন করে বাংলাদেশে কাউকে ঢুকতে দেওয়া হবে না। মিয়ানমার থেকে আসা দুই শতাধিক অনুপ্রবেশকারী রোহিঙ্গাকে প্রতিহত করেছি।’

/কেএইচটি/এমওএফ/
টাইমলাইন: মিয়ানমার সীমান্তে উত্তেজনা
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৪
টেকনাফ সীমান্তে আবারও গোলার শব্দ, আতঙ্কে স্থানীয়রা
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪২
সম্পর্কিত
নাফ নদ থেকে চার জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
‘এত খারাপ সময় আর আসেনি, সংসার আর চলছে না’
এক বছর পর সীমান্তবাণিজ্য চালু, মিয়ানমারে গেলো আলু 
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী