সীমান্তে গোলার শব্দ, দুশ্চিন্তায় সেন্টমার্টিনবাসী

আব্দুর রহমান, টেকনাফ
১৯ জুন ২০২৪, ২০:১৪আপডেট : ২০ জুন ২০২৪, ১০:১৮

মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। সেখানকার মর্টারশেল ও ভারী গোলার বিকট শব্দ শুনতে পাচ্ছে কক্সবাজারে টেকনাফ সীমান্তের মানুষ। বুধবার (১৯ জুন) বিকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন দ্বীপ থেকে আবারও সীমান্তে গোলার শব্দ ভেসে আসছে। এতে স্থানীয় লোকজনের মধ্যে বাড়ছে আতঙ্ক।

সীমান্তের কাছাকাছি টেকনাফের পৌরসভার জালিয়াপাড়ার বাসিন্দা মোহাম্মদ ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, সন্ধ্যা থেকে রাখাইন রাজ্যে থেকে ভারী গোলার বিকট শব্দ এপারে ভেসে আসছে। এতে বিশেষ করে নারী-শিশুদের নিয়ে ভয়ে রয়েছে সীমান্তের মানুষ। এভাবে আর কতদিন মানুষ আতঙ্কে দিন পার করবে? দিন দিন ওপারের গোলার আওয়াজ বাড়ছে। আমরা শুনেছি ওপার থেকে কিছু মানুষ অনুপ্রবেশের অপেক্ষা করছে।

আবারও সীমান্তে গোলার বিকট শব্দ পাওয়া যাচ্ছে উল্লেখ করে টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়ার কাউন্সিলর মনিরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, সীমান্তবাসীর মাধ্যমে ওপারে গোলার বিকট শব্দের বিষয়ে জানতে পেরেছি। এরকম শব্দ সীমান্তের কাছের এলাকায় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়াচ্ছে। এসব আওয়াজ মানুষের মাঝে আতঙ্ক বাড়াচ্ছে।

এদিকে মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশের দিকে গুলি চালানোর পর নাফ নদ হয়ে মূল ভূখণ্ডের সঙ্গে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের যোগাযোগ ১২ দিন ধরে প্রায় বন্ধ আছে। মাঝখানে জাহাজে কিছু খাদ্যসামগ্রী পৌঁছায় দ্বীপে। আবারও সেন্টমার্টিনে নিত্যপ্রয়োজনীয় পণ্য সংকটের শঙ্কা তৈরি হয়েছে। দ্বীপে বসবাসকারী প্রায় ১০ হাজার মানুষ দুশ্চিন্তায় সময় কাটাচ্ছেন।

দ্বীপের বাসিন্দা নুরুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, বিকাল থেকে মিয়ানমারের ওপারে গোলার বিকট শব্দ পাওয়া যাচ্ছে। তাছাড়া সে দেশের সীমান্তে যুদ্ধজাহাজও রয়েছে। ঈদের আগে কক্সবাজার থেকে জাহাজে করে যেসব নিত্যপ্রয়োজনীয় পণ্য এনেছিল সেগুলো শেষ হওয়ার পথে। এছাড়া জিনিসপত্রের দাম দ্বিগুণ বেড়েছে। আগের মতো টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে নৌযান চলাচল শুরু হলে সব সমস্যা শেষ হতো।

সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, সারা দিন বৃষ্টিতে দ্বীপের কিছু অংশ ডুবন্ত ছিল। কিন্তু বৃষ্টি থামার সঙ্গে সঙ্গে পানিও নেমে গেছে। আজও ওপার থেকে গোলার শব্দ পাওয়া গেছে। মূলত এখন দ্বীপের একমাত্র সমস্যা হচ্ছে নৌযান চলাচল। এটি চালু হলে দ্বীপের মানুষের কোনও সমস্যা আর থাকতো না। এখন নিত্যপ্রয়োজনীয় পণ্য ফের সংকটের পথে। এ কারণে দ্বীপের মানুষ দুশ্চিন্তার মধ্যে রয়েছেন।'

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, এখনও মিয়ানমার সীমান্তে গুলিবর্ষণের শব্দ পাওয়া যাচ্ছে। তবে লোকজন যাতে ভয়ভীতির মধ্য না থাকে সেজন্য অনুরোধ করা হচ্ছে। তাছাড়া টেকনাফ-সেন্টমার্টিন চলাচলের জন্য বিকল্প পথ শিগগিরই চালু করার কথা ভাবা হচ্ছে।

/এফএস/এমওএফ/
টাইমলাইন: মিয়ানমার সীমান্তে উত্তেজনা
১৯ জুন ২০২৪, ২০:১৪
সীমান্তে গোলার শব্দ, দুশ্চিন্তায় সেন্টমার্টিনবাসী
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪২
সম্পর্কিত
থামেনি অনুপ্রবেশ: রোহিঙ্গা ক্যাম্পে ৩১০ হত্যা, উদ্বেগে স্থানীয়রা
৯ বছরে একজন রোহিঙ্গাও ফেরত যায়নি, ৮ হাজার একর বনভূমি ধ্বংস
মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের 
সর্বশেষ খবর
দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘর্ষে জড়ালেন বিএনপিপন্থি আইনজীবীরা, নেপথ্যে কী
দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘর্ষে জড়ালেন বিএনপিপন্থি আইনজীবীরা, নেপথ্যে কী
শাহজালালে ৪৭৫ গ্রাম স্বর্ণালংকারসহ ২ জন আটক
শাহজালালে ৪৭৫ গ্রাম স্বর্ণালংকারসহ ২ জন আটক
নতুন পে-স্কেল হলো, এবার কি দুর্নীতি কমবে?
নতুন পে-স্কেল হলো, এবার কি দুর্নীতি কমবে?
একদিনে হামের উপসর্গে ৬, ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
একদিনে হামের উপসর্গে ৬, ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি