মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষীদের নিতে জাহাজ আসবে এ সপ্তাহেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২৪, ১১:২৩ আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ১২:১২

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে চলে আসা দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যদের ফের নিতে আগামী সোম বা মঙ্গলবার মিয়ানমার থেকে জাহাজ আসবে। আবহাওয়া ভালো থাকলে দ্রুততার সঙ্গে মিয়ানমার বাহিনীর সদস্যদের ফেরত পাঠানো হবে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘জাহাজ ২২ বা ২৩ এপ্রিল আসবে বলে আমাদের জানানো হয়েছে। কিন্তু তাদের চলে যাওয়াটা আবহাওয়ার ওপর নির্ভর করছে।’

উল্লেখ্য মৌসুমি বায়ুর প্রভাবের কারণে সমুদ্র এই সময় কিছুটা অশান্ত থাকে।

বিজিপি সদস্যদের কীভাবে পাঠানো হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এর আগে ৩৩০ জনকে ফেরত পাঠানো হয়েছে। এবারেও একই ধরনের পদ্ধতি অনুসরণ করা হবে।‘

রাখাইন পরিস্থিতি ঘোলাটে এবং মিয়ানমারের এই বাহিনীর আরও সদস্য বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে তিনি জানান।

এদিকে শুক্রবার (১৯ এপ্রিল) সকালে বর্ডার গার্ড বাংলাদেশের এক বিজ্ঞপিতে জানানো হয় বৃহস্পতিবার টেকনাফের নাফ নদীতে নতুন করে আরও ১৩ জন বিজিপি সদস্য বাংলাদেশ কোস্টগার্ড, টেকনাফ স্টেশনের কাছে আত্মসমর্পণ করে। পরবর্তীতে কোস্টগার্ড এই বিজিপি সদস্যদের বিজিবি'র নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর কাছে হস্তান্তর করে। বর্তমানে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর ২৭৪ সদস্য আশ্রয় চেয়ে বাংলাদেশে অবস্থান করছে।

/এসএসজেড/এফএস/
টাইমলাইন: মিয়ানমার সীমান্তে উত্তেজনা
১৯ এপ্রিল ২০২৪, ১১:২৩
মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষীদের নিতে জাহাজ আসবে এ সপ্তাহেই
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪২
সম্পর্কিত
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট
ড. ইউনূসকে হেনস্তাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ
মিয়ানমারে রাস্তা থেকে তুলে নেওয়া হচ্ছে তরুণদের, ‘বিক্রি’ হচ্ছে সেনাবাহিনীতে
সর্বশেষ খবর
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক