‘মিয়ানমার সীমান্ত দিয়ে অস্ত্র প্রবেশের খবরে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪৭ আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪৭

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘মিয়ানমার সীমান্ত দিয়ে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মাধ্যমে বাংলাদেশে অস্ত্র প্রবেশ করছে বলে যেসব খবর পাওয়া যাচ্ছে, তাতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে যথেষ্ট সচেতন রয়েছে।’

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে নগরীর পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ এবং জেলা পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় মিয়ানমারের সংঘাত প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাতের কারণে সীমান্ত এলাকায় বিভিন্ন অনভিপ্রেত ঘটনা ঘটছে। সেসব নিয়ে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। মিয়ানমার সীমান্তে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। ওই সীমান্ত দিয়ে দেশে অস্ত্র-শস্ত্র প্রবেশের কোনও সুযোগ নেই।’

আগামী উপজেলা নির্বাচনকে ঘিরে কী কী পদক্ষেপ গ্রহণ করেছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা জানেন, কিছুদিন আগে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খল একটি জাতীয় নির্বাচন সারা দেশে উপহার দেওয়া হয়েছে। এ নির্বাচন উপলক্ষে পৃথিবীর বিভিন্ন দেশ আমাদের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে। এ নির্বাচনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী নির্বাচনও সুশৃঙ্খলভাবে সমাপ্ত হবে এটা আশা রাখি।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ড. ইউনূসের বিষয়ে আলাদত যা নির্দেশনা দিচ্ছে, সরকার এবং পুলিশ সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।’ 

এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি নুরে আলম মিনা, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, পুলিশ সুপার এস এম শফিউল্লাহসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এমএএ/
টাইমলাইন: মিয়ানমার সীমান্তে উত্তেজনা
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪২
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪৭
‘মিয়ানমার সীমান্ত দিয়ে অস্ত্র প্রবেশের খবরে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’
সম্পর্কিত
সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছিনতাইকারীর হামলায় আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
‘অপারেশন ক্লিন হার্ট’ চালানোর বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক