স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট বেড়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২৪, ২১:৪৬আপডেট : ০৬ জুন ২০২৪, ২১:৪৬

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা বিভাগে (পরিচালনা ও উন্নয়ন) গত অর্থবছরের (২০২৩-২৪) তুলনায় এবার ২০২৪-২৫ অর্থবছরে ২ হাজার ২০৮ কোটি টাকা বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ সালের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

এবার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেটে জননিরাপত্তা ও সুরক্ষা বিভাগের (পরিচালনা ও উন্নয়ন) জন্য মোট বরাদ্দ দেওয়া হয়েছে ৩১ হাজার ১৪ কোটি টাকা। এর আগে গত অর্থবছরে প্রস্তাবিত বাজেট দেওয়া হয়েছিল ২৯ হাজার ৮৫৮ কোটি টাকা। তবে খরচ (সংশোধিত) করা হয়েছে ২৮ হাজার ৮০৬ কোটি টাকা।

এবারের প্রস্তাবিত বাজেটে জননিরাপত্তা বিভাগে ২৬ হাজার ৮৭৭ কোটি টাকা ও সুরক্ষা বিভাগে ৪ হাজার ১৩৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

/এবি/এফএস/
টাইমলাইন: bajet2425
০৫ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৯
৩০ জুন ২০২৪, ২০:৩০
সম্পর্কিত
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ চায় বাংলাদেশ
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের জেল কোড যুগোপযোগী করতে আইসিআরসি’র সুপারিশ প্রেরণ 
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের