হুমকি নেই, তবু জঙ্গিদের কথা মাথায় রেখে সাজানো হয়েছে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২৪, ১৩:০৫আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১৩:১৩

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, এবারের বইমেলায় জঙ্গি হামলার কোনও হুমকি নেই। এরপরও জঙ্গি হামলাসহ সম্ভাব্য সব দিক মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর শাহবাগের সোহরাওয়ার্দী উদ্যানে একুশে বইমেলায় উপলক্ষে ডিএমপির নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আসেন কমিশনার। পরে সাংবাদিকদের ব্রিফ করার সময় এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, বইমেলা অসাম্প্রদায়িক আয়োজন। আমরা এই আয়োজনকে বিভিন্ন সময় হুমকির মুখে পড়তে দেখেছি। এখানে নাশকতা ও জঙ্গি তৎপরতার অতীত ঘটনা রয়েছে। এই বিষয়টি স্পষ্টভাবে মাথায় রেখে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। তবে সুনির্দিষ্ট কোনও হুমকি নেই।

বইমেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবুর রহমান (ছবি: নাসিরুল ইসলাম)

বিভিন্ন সময় বেশ কিছু বইয়ের বিষয়ে আপত্তি জানিয়েছে পুলিশ। এবার এ ধরনের কোনও সিদ্ধান্ত নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, কোনও বইয়ের লেখার বিষয়টি বাংলা একাডেমি দেখে থাকে। তবে এমন কোনও লেখা বা বিষয় যদি পাঠকের নজরে আসে বা গণমাধ্যমে প্রকাশিত হয় এবং সেটি নিয়ে যদি কোনও সমালোচনা হয়, তখন পুলিশের পক্ষ থেকে পর্যবেক্ষণ করা হয়। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হলে সেই ধরনের পদক্ষেপ নেওয়া হয়। এবারও সেরকম প্রস্তুতি আছে।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান

হাবিবুর রহমান বলেন, বইমেলায় ডিএমপির পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মেলায় একটি পুলিশ কন্ট্রোলরুম বসানো হয়েছে। এর মাধ্যমে মেলা ও এর আশপাশ পর্যবেক্ষণ করা হবে। নিয়মিত গোয়েন্দা নজরদারির পাশাপাশি মেলায় প্রবেশপথে কয়েক ধাপে নিরাপত্তা তল্লাশি করা হবে। মেলার ভেতর-বাহিরে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা, ওয়াচ টাওয়ারসহ নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বইমেলা উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ডিএমপি (ছবি: নাসিরুল ইসলাম)

কমিশনার বলেন, এবারের মেলায় বিশেষ একটি সুবিধা যুক্ত হয়েছে। মেট্রোরেলের একটি স্টেশন মেলার গা ঘেঁষে। তাই দর্শনার্থীদের যাতায়াতের সুবিধা বাড়বে। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট গেট খুলে দেওয়া হচ্ছে। এতে দর্শনার্থীদের মেলায় প্রবেশ সহজ হবে।

‘পড় বই, গড় দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২৪। এ দিন বিকাল ৩টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন।

 

/কেএইচ/এফএস/
টাইমলাইন: বইমেলা ২০২৪
০১ মার্চ ২০২৪, ২৩:২১
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৫৬
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০২
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০১
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২৭
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২১:১৫
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪৯
২২ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:২৬
২০ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৩৪
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১৮
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৫
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২৬
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০৬
৩১ জানুয়ারি ২০২৪, ১৩:০৫
হুমকি নেই, তবু জঙ্গিদের কথা মাথায় রেখে সাজানো হয়েছে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের