জমে ওঠা বইমেলায় পাঠক খরায় ভুগছে লিটল ম্যাগ চত্বর

আবিদ হাসান
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০৩ আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০৩

দেখতে দেখতে শেষ পক্ষে চলে এলো অমর একুশে বইমেলা-২০২৪। গত প্রায় এক সপ্তাহ ধরেই মেলা জমে উঠেছে বেশ। এখন আর ছুটির দিন নয়, বরং প্রতিদিনই পাঠক-দর্শনার্থীদের ভিড় থাকছে বইমেলায়। প্রতিদিনই মোটামুটি ব্যস্ত সময় পার করছেন বিক্রয়কর্মীরা। তবে তরুণ লেখকদের হাতেখড়ির জায়গা লিটল ম্যাগাজিনের জন্য নির্ধারিত লিটল ম্যাগ চত্বরের দৃশ্য ভিন্ন।

অমর একুশে বইমেলার ১৮তম দিন, রবিবার(১৮ ফেব্রুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, মেলার অন্যান্য অংশের চেয়ে একেবারেই উল্টো দৃশ্য লিটলম্যাগ চত্বরে। সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তমঞ্চ সংলগ্ন তালতলায় পড়েছে এবারের লিটলম্যাগ চত্বর।  সেখানে ১৭০টি প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দ দেওয়া হলেও প্রায় অর্ধেকই বন্ধ আছে। যারা খুলে বসেছেন তারাও কাটাচ্ছেন অলস সময়। কেউ কেউ বসে বসে মোবাইল চালাচ্ছেন, কেউ আবার নিজেদের মতো করে গল্প করছেন।

পাঠক-ক্রেতাদের আনাগোনা নেই লিটল ম্যাগ চত্বরে

এই পরিস্থিতির জন্য মেলার আয়োজক কমিটিকে দায়ী করছেন লিটল ম্যাগাজিনের সম্পাদকরা। তারা জানান, প্রতিবারই লিটল ম্যাগ চত্বরকে একপেশে করে রাখা হয়। এবার যে জায়গায় ফেলেছে, সেটি সহসা কারও নজর পড়ে না। জায়গাটাও নিয়মিত পরিষ্কার করা হয় না। এছাড়াও লাইটিংয়ের যে ব্যবস্থা করা হয়েছে তাতে অন্ধকারচ্ছন্ন থাকে সব সময়। মাছ বাজারেও আরও ভালো লাইটিং হয় বলে তারা দাবি করেন।

এছাড়াও একটি স্টল থেকে অপর স্টলের মাঝে ফাঁকা জায়গা পর্যাপ্ত নয় বলেও তারা জানান। বার বার অভিযোগ করেও কোনও সমাধান পাননি, এই ক্ষোভ তাদের। পাঠক কম হওয়ার বিষয়ে তারা বলেন, মিডিয়া কাভারেজ কম হওয়াও একটা কারণ।

‘সাফল্য’ ম্যাগাজিনের সম্পাদক ফজলে রাব্বি বলেন, মেলা তো জমেছে ঠিকই। কিন্তু লিটল ম্যাগ চত্বরে পাঠক-দর্শনার্থী নেই বললেই চলে। এমন জায়গায় লিটলম্যাগ চত্বর ফেলেছে, যা কারও চোখে পড়ে না।

দিনের বেশিরভাগ সময় অলস সময় কাটান লিটল ম্যাগ চত্বরের স্টলগুলোর বিক্রেতারা

কথাসাহিত্যিক ও লিটল ম্যাগাজিন ‘শব্দকুঠির’ এর সম্পাদক রোকসানা রহমান বলেন, লিটলম্যাগ চত্বরে পাঠক আসে নাই বললেই চলে। এর অন্যতম কারণ হলো, একপাশে পড়ে যাওয়া, লাইটের সমস্যা। লাইট এমন যে আমাদের লিখতেই কষ্ট হয়। তাছাড়া মিডিয়ার যারা আসেন, তারাও অন্যদিকে বাইট দিয়ে প্রচার করেন। লিটলম্যাগ কেউ দেখান না। তারা দেখালেও হয়তো কিছু মানুষ দেখে জেনে আসতো। এমনি এমনি বসে আছি, বিক্রি না হওয়ায় খারাপ তো লাগবেই। লাভের আশা তো নয়, কিছু পত্রিকা বিক্রি হলে পরের সংখ্যাটা প্রকাশ করতে পারবো এতটুকুই আশা।

‘দোলন’ এর সম্পাদক কামাল মোস্তফা বলেন, পুরো মেলায় লিটলম্যাগ অবহেলিত। মেলার পরিবেশের সঙ্গে এখানকার পরিবেশের মিল নেই। আমরা তো বেশি কিছু চাই না, আমাদের চাওয়া একটু সুন্দর পরিবেশ, যেখানে বসে আমরা আড্ডা দিতে পারবো। লিটলম্যাগ চত্বর মানেই তো এই! তারপর দেখুন লাইটের কি বাজে অবস্থা!  এর চেয়ে মাছ বাজারে আরও ভালো লাইট থাকে। আমরা বার বার বলেও সমাধান পাইনি।

লিটল ম্যাগ চত্বরে রাতে পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করা হয়নি বলেও অভিযোগ রয়েছে

‘শব্দকথন’ সম্পাদক রিমা চিশতি বলেন, প্রতি ছয় মাস পর পর একটি ম্যাগাজিন বের হয়। মোটামুটি আসছে লোকজন। তবে আশানুরূপ না। তাছাড়া বেশ কোণঠাসা করে রাখা হয়েছে এই চত্বরটি। এখানে হাঁটার জায়গাটুকু পর্যন্ত নেই।

নতুন বই

অমর একুশে বইমেলা ২০২৪-এর ১৮তম দিন রবিবার (১৮ ফেব্রুয়ারি) নতুন বই এসেছে ৮৩টি।

মূল মঞ্চের আয়োজন

বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘স্মরণ: জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন স্বরোচিষ সরকার। আলোচনায় অংশ নেন লুভা নাহিদ চৌধুরী ও এম আবদুল আলীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা কবি কামাল চৌধুরী।

লেখক বলছি

লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন কথাসাহিত্যিক মানিক মোহাম্মদ রাজ্জাক, শিশুসাহিত্যিক রোমেন রায়হান, কবি সৈকত হাবিব এবং গীতিকবি মনোরঞ্জন বালা।

সাংস্কৃতিক অনুষ্ঠান

সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি কামাল চৌধুরী, মুস্তাফিজ শফি, নজমুল হেলাল, মাহবুবা ফারুক, রাকীব হাসান, রিশাদ হুদা ও নাজমা আহমেদ। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী মো. শওকত আলী, মো. এনামুল হক, শিরিন সুলতানা, সুপ্রভা সেবতী, অনিকেত রাজেশ এবং ফেরদৌসী বেগম। সাংস্কৃতিক অনুষ্ঠানে মামুনুর রশীদের রচনা ও নির্দেশনায় ‘কহে ফেসবুক’ নাটক পরিবেশন করে ‘আরণ্যক নাট্যদল’।

সোমবারের সময়সূচি

১৯ ফেব্রুয়ারি ২০২৪ সোমবার অমর একুশে বইমেলার ১৯তম দিন। মেলা শুরু হবে বিকাল ৩টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘স্মরণ: হাসান আজিজুল হক’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন মোজাফ্ফর হোসেন। আলোচনায় অংশ নেবেন ফারুক মঈনউদ্দীন ও মহীবুল আজিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী।

ছবি: প্রতিবেদক।

/এফএস/
টাইমলাইন: বইমেলা ২০২৪
০১ মার্চ ২০২৪, ২৩:২১
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৫৬
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০২
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০১
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২৭
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২১:১৫
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪৯
২২ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:২৬
২০ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৩৪
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০৩
জমে ওঠা বইমেলায় পাঠক খরায় ভুগছে লিটল ম্যাগ চত্বর
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১৮
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৫
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২৬
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০৬
সম্পর্কিত
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৬, মামলা ৪৯
রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বায়ুদূষণে আজ বিশ্বে ৯ম স্থানে ঢাকা, শীর্ষে লাহোর
সর্বশেষ খবর
ভুটান থেকে ঢাকায় এসে কী বললেন ফিফা সভাপতি 
ভুটান থেকে ঢাকায় এসে কী বললেন ফিফা সভাপতি 
দলের সঙ্গে যারা মুনাফিকি করবেন তারেক রহমান তাদের ক্ষমা করবেন না: আইনমন্ত্রী
দলের সঙ্গে যারা মুনাফিকি করবেন তারেক রহমান তাদের ক্ষমা করবেন না: আইনমন্ত্রী
এসসিও বৈঠকে ইসহাক দারের উপস্থিতিতে যা বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী
এসসিও বৈঠকে ইসহাক দারের উপস্থিতিতে যা বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী
আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গানের সংখ্যা কত, জানালেন তার স্ত্রী
আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গানের সংখ্যা কত, জানালেন তার স্ত্রী
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত