বইমেলায় ননীগোপাল চক্রবর্ত্তীর ‘স্পর্শহীন হাতের ছোঁয়া’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৫৮আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৫৮

একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে ননীগোপাল চক্রবর্ত্তীর কবিতার বই ‘স্পর্শহীন হাতের ছোঁয়া’। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) শহীদ সোহরাওয়ার্দী উদ্যানের মূল মঞ্চে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায় এবং অর্থ মন্ত্রণালয়ের উপসচিব, বিশিষ্ট নজরুল গবেষক মো. জেহাদ উদ্দিন বইটির মোড়ক উন্মোচন করেন।

এসময় তারা বলেন, ননীগোপাল চক্রবর্ত্তী একজন সংস্কৃতিবান মানুষ। নিজস্ব কর্মস্পৃহায় পৌঁছে গেছেন মানুষের মননে। তার এ লেখনি সমাজকে আরও আলোকিত করবে বলেই আশা করেন বিশিষ্টজনেরা।

বইটি মেলার ২৬০-২৬১ নম্বর স্টল বইঘর প্রকাশনীতে পাওয়া যাবে। বইটিতে রয়েছে ১১১টি কবিতা। কবিতায় মানবিক প্রেম, প্রকৃতি আর যাপিতজীবনের নানা প্রতিচ্ছবি ফুটে উঠেছে। মানবিক মূল্যবোধ আর জীবনবোধের গভীরে তার বিচরণ। এরই মধ্যে তিনি দু-হাজারের অধিক কবিতা লিখেছেন। এ বইটিতে স্থান পেয়েছে শতাধিক কবিতা। এ ছাড়াও তিনি লিখছেন ছোট গল্প, অনুগল্প ও উপন্যাস।

লেখকের জন্ম ১৯৫৫ সালে রাজবাড়ী জেলায়। পড়ালেখা শেষে যুক্ত হন শিক্ষকতা পেশায়। ছাত্রজীবন থেকেই লেখালেখি শুরু। বিভিন্ন পত্র-পত্রিকায় কবিতা, গল্প, নিবন্ধ, উপ-সম্পাদকীয় ও ফিচার লিখেছেন ননীগোপাল চক্রবর্ত্তী।

/বিআই/এমএস/
টাইমলাইন: বইমেলা ২০২৪
০১ মার্চ ২০২৪, ২৩:২১
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৫৬
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০২
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০১
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২৭
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২১:১৫
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪৯
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৫৮
বইমেলায় ননীগোপাল চক্রবর্ত্তীর ‘স্পর্শহীন হাতের ছোঁয়া’
২২ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:২৬
২০ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৩৪
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১৮
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৫
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২৬
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০৬
সম্পর্কিত
ট্রাম্প কি রাশিয়ার ‘অ্যাসেট’? লুক হার্ডিংয়ের নতুন বইয়ে চাঞ্চল্যকর প্রশ্ন
পুরাণ, স্মৃতি ও ক্ষতের ভেতর জন্ম নেয় ‘সে এক ফলের ঘ্রাণ’
অন্ধকারের ভেতর আলো 'জানালাবিহীন ঘর'
সর্বশেষ খবর
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
রাজস্থানের পর্যটনে নতুন চমক, ৬ মাসেই ১০.৯২ কোটি পর্যটকের ভিড়
রাজস্থানের পর্যটনে নতুন চমক, ৬ মাসেই ১০.৯২ কোটি পর্যটকের ভিড়
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ