বইমেলায় শিশু মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের স্টল উদ্বোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৩৩ আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৩৪

অমর একুশে বইমেলায় মাতুয়াইলে অবস্থিত শিশু মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের স্বাস্থ্যসেবা বিভাগের ৪ নম্বর স্টল উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকালে এই স্টলের উদ্বোধন করেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মশিউর রহমান মোল্লা সজল। অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. এম এ মান্নান ও সহকারী অধ্যাপক ডা. সাহেদ ইমরান।

মশিউর রহমান মোল্লা সজল বলেন, মাতুয়াইলের আইসিএমএইচ এ দেশের মা ও শিশু স্বাস্থ্যসেবায় অনন্য ভূমিকা রাখছে। বইমেলায় এ রকম একটি উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে। এতে মানুষের সচেতনতা বাড়বে। আমার সহযোগিতা সব সময় এই প্রতিষ্ঠানের সঙ্গে রয়েছে। কেননা আমার বাবা সাবেক সাংসদ মরহুম বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মোল্লা এই প্রতিষ্ঠানকে অনেক ভালোবাসতেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইসিএমএইচের পরিচালক অধ্যাপক ডা. দিলরুবা আখতার, এনেসথেসিয়া বিভাগের চিকিৎসক ডা. আবু জাফর, প্যাথলজি বিভাগের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. নাসির, প্যাথলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আরিফ, শিশু সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আসিফ, ডা. প্লাবনসহ শিশু মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা এবং বইমেলায় আসা দর্শনার্থীরা।

/এসও/এনএআর/
টাইমলাইন: বইমেলা ২০২৪
০১ মার্চ ২০২৪, ২৩:২১
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৫৬
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০২
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০১
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২৭
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২১:১৫
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪৯
২২ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:২৬
২০ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৩৪
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১৮
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৫
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৩৩
বইমেলায় শিশু মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের স্টল উদ্বোধন
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২৬
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০৬
সম্পর্কিত
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
‘একুশের’ বইমেলা জানুয়ারিতে, ঐতিহ্যের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন
৭ জানুয়ারি শুরু হবে এবারের একুশে বইমেলা
সর্বশেষ খবর
ভুটান থেকে ঢাকায় এসে কী বললেন ফিফা সভাপতি 
ভুটান থেকে ঢাকায় এসে কী বললেন ফিফা সভাপতি 
দলের সঙ্গে যারা মুনাফিকি করবেন তারেক রহমান তাদের ক্ষমা করবেন না: আইনমন্ত্রী
দলের সঙ্গে যারা মুনাফিকি করবেন তারেক রহমান তাদের ক্ষমা করবেন না: আইনমন্ত্রী
এসসিও বৈঠকে ইসহাক দারের উপস্থিতিতে যা বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী
এসসিও বৈঠকে ইসহাক দারের উপস্থিতিতে যা বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী
আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গানের সংখ্যা কত, জানালেন তার স্ত্রী
আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গানের সংখ্যা কত, জানালেন তার স্ত্রী
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত