বইমেলা: ২৪ ঘণ্টা প্রস্তুত থাকবেন ফায়ার সার্ভিসের ৭৭ কর্মী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২৪, ১৪:৫৯ আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১৪:৫৯

অমর একুশে বইমেলা ২০২৪-এর অগ্নিনিরাপত্তা দিতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। মেলা প্রাঙ্গণে বিভিন্ন রকম গাড়ি, পাম্প ও সরঞ্জাম নিয়ে দিনরাত ২৪ ঘণ্টা নিরাপত্তায় প্রস্তুত থাকবেন ৭৭ জন। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে দুটি অস্থায়ী ফায়ার স্টেশনের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করা হবে।

বুধবার (৩১ জানুয়ারি) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, দুটি অস্থায়ী ফায়ার স্টেশনের মাধ্যমে অগ্নিনিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ৯ জন ফায়ারফাইটার সোহরাওয়ার্দী উদ্যানের ৬টি পয়েন্ট এবং বাংলা একাডেমির ৩টি পয়েন্টে অবস্থান করবেন। মেলা চলাকালে ২টি করে ফায়ার এক্সটিংগুইশার নিয়ে টহল ডিউটি করবেন তারা এবং অগ্নিদুর্ঘটনায় দ্রুত সাড়া দেবেন।

অগ্নিদুর্ঘটনায় দ্রুত সাড়া দিতে বাংলা একাডেমির পুকুর ও উদ্যানের লেকে দুটি পাম্প ২৪ ঘণ্টা স্থাপন করা থাকবে। মেলা প্রাঙ্গণে তাৎক্ষণিক অসুস্থদের সেবা দেওয়া ও হাসপাতালে পরিবহনের জন্য ২৪ ঘণ্টা একটি অ্যাম্বুলেন্স মোতায়েন থাকবে।

এছাড়া বইমেলার সোহরাওয়ার্দী প্রাঙ্গণে ফায়ার সার্ভিসের একটি স্টলও স্থাপন করা হয়েছে (স্টল নম্বর ১৭ ও ১৮) যেখানে ফায়ার সার্ভিস থেকে প্রকাশিত অগ্নিনিরাপত্তা বিষয়ক বিভিন্ন বইও পাওয়া যাবে।

/কেএইচ/এফএস/
টাইমলাইন: বইমেলা ২০২৪
০১ মার্চ ২০২৪, ২৩:২১
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৫৬
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০২
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০১
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২৭
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২১:১৫
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪৯
২২ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:২৬
২০ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৩৪
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১৮
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৫
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২৬
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০৬
৩১ জানুয়ারি ২০২৪, ১৪:৫৯
বইমেলা: ২৪ ঘণ্টা প্রস্তুত থাকবেন ফায়ার সার্ভিসের ৭৭ কর্মী
সম্পর্কিত
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৬, মামলা ৪৯
রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বায়ুদূষণে আজ বিশ্বে ৯ম স্থানে ঢাকা, শীর্ষে লাহোর
সর্বশেষ খবর
ভুটান থেকে ঢাকায় এসে কী বললেন ফিফা সভাপতি 
ভুটান থেকে ঢাকায় এসে কী বললেন ফিফা সভাপতি 
দলের সঙ্গে যারা মুনাফিকি করবেন তারেক রহমান তাদের ক্ষমা করবেন না: আইনমন্ত্রী
দলের সঙ্গে যারা মুনাফিকি করবেন তারেক রহমান তাদের ক্ষমা করবেন না: আইনমন্ত্রী
এসসিও বৈঠকে ইসহাক দারের উপস্থিতিতে যা বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী
এসসিও বৈঠকে ইসহাক দারের উপস্থিতিতে যা বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী
আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গানের সংখ্যা কত, জানালেন তার স্ত্রী
আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গানের সংখ্যা কত, জানালেন তার স্ত্রী
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত