বইমেলায় সিসিমপুরের আনন্দে মাতোয়ারা শিশুরা

সুবর্ণ আসসাইফ
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২১ আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:২৯

বইমেলায় শিশু প্রহর নিয়েই আগ্রহ বেশি শিশুদের। আকাশে মেঘ আর বৃষ্টির শঙ্কা ঘরবন্দি রাখতে পারেনি তাদের। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ছুটির দিনে শিশুরা মেলায় এসেছিল অভিভাবকদের সঙ্গে। এ সময়ে বিকিকিনিতেও খুশি শিশুচত্বরের বিক্রয়কর্মীরা।

বাংলা একাডেমির বিশেষ আয়োজন 'শিশু প্রহরে' এদিন সকাল ১১টায় শিশুচত্বরের মঞ্চে যথারীতি উপস্থিত ছিল জনপ্রিয় কার্টুন সিসিমপুরের চরিত্র হালুম, ইকরি, শিকু ও টুকটুকি। তারা নাচ আর গানে মাতিয়ে তোলে শিশু প্রহর। গানে গানে শিশুদের শেখায় নিরাপদে সড়ক পারাপার সম্পর্কে। শিশুরাও ছিল সমান উচ্ছ্বসিত। বইমেলায় সিসিমপুরের আনন্দে মাতোয়ারা শিশুরা

শিশু প্রহরে সিসিমপুরের আয়োজন শেষ হতেই শিশু ও অভিভাবকরা ভিড় করেন স্টলগুলোতে। তবে রাতে বৃষ্টিতে কর্দমাক্ত শিশুচত্বরে ভোগান্তি হয়েছে অভিভাবক ও শিশুদের। অনেকটা পা টিপে টিপে হাঁটতে হয়েছে সবাইকে। ভোগান্তি থাকলেও বইমেলায় আসার আনন্দে কমতি ছিল না কারও।

অভিভাবকরা জানান, আকাশ মেঘাচ্ছন্ন থাকায় বৃষ্টির শঙ্কা নিয়েই শিশুদের মেলায় নিয়ে এসেছেন তারা। সাপ্তাহিক ছুটি ছাড়া শিশুদের নিয়ে বের হওয়ার সুযোগ মেলে না তাদের। তাই বৃষ্টির দোহাই দিয়ে ছোটদের ঘরবন্দি রাখার অর্থ হয় না। বইমেলায় সিসিমপুরের আনন্দে মাতোয়ারা শিশুরা

কমলাপুর থেকে ৬ বছর বয়সী ফাইয়াজ এসেছে মা ব্যাংক কর্মকর্তা তাসকিনা ইসলামের সঙ্গে। তাসকিনা বলেন, 'শুক্র-শনি ছাড়া তো বাচ্চাকে সময় দিতে পারি না। তাই বৃষ্টি হলেও মেলায় এসেছি। মেলার প্রতিটি শিশু প্রহরেই এসেছি আমরা। আর আমি সবসময়ই চাই বাচ্চার বইয়ের সাথে বন্ধুত্ব হোক। তাই প্রতিদিনই বই কিনে দিয়েছি।'

ফাইয়াজ বলেন, 'শিশু প্রহরে এসে খুব ভালো লাগে। সিসিমপুরের সবাই থাকে। তারপর বই কিনি। এবার মেলায় ১০টি বই কিনেছি।'

শঙ্কা থাকলেও শেষমেশ উপস্থিতি ভালো থাকায় খুশি বিক্রয়কর্মীরাও। মেলার শুরুতে মোটামুটি হলেও শেষ মুহূর্তে বিকিকিনিতে সন্তোষ প্রকাশ করেন তারা।

বইমেলায় সিসিমপুরের আনন্দে মাতোয়ারা শিশুরা বনশ্রী থেকে এসেছেন ৭ বছরের বয়সী রাতুল চৌধুরী। রাতুলের বাবা আবির চৌধুরী বলেন, 'মেলা শেষ হয়ে আসছে, তাই রাতুলের বায়না মেলায় আসবে, বৃষ্টি হলে হবে। আমিও বাধা দেইনি। মেলায় সিসিমপুরের আয়োজনটা সুন্দর। আর আমিও চাই রাতুলের বইয়ের সঙ্গে সম্পর্ক হোক। যদিও বইয়ের থেকে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ তার। তবু মেলায় এলে বই কেনা হচ্ছে, ও পড়ছে, এটাই মুখ্য।'

শিশুরাজ্য স্টলের বিক্রয়কর্মী রাজু বলেন, 'আকাশ মেঘলা ছিল সকাল থেকে। মেলার প্রথমদিকে খুব একটা বিক্রি হয়নি। তবে ২১ তারিখ থেকে বিক্রি বেড়েছে। তাই ভাবছিলাম বৃষ্টি হলে আজ মেলায় উপস্থিতি কম হবে। আর শিশু প্রহর আছে এই দুইদিন মাত্র। তবে উপস্থিতি খুবই ভালো। বিক্রিও ভালো হচ্ছে।'

বইমেলায় সিসিমপুরের আনন্দে মাতোয়ারা শিশুরা ময়ূরপঙ্খী স্টলের বিক্রয়কর্মী তারিন বলেন, 'বৃষ্টি হলে মেলায় লোক কম আসে, বিক্রিও কম। একটু তো চিন্তা ছিলই, কারণ মেলা শেষ হয়ে আসছে। শেষ সময়ে বিক্রি বেশি হয়। একটা দিন নষ্ট হওয়া মানে ক্ষতি। তবে উপস্থিতি আশার চেয়ে অনেক বেশি। আগের শিশু প্রহরগুলোর মতোই। বিক্রিও ভালো হচ্ছে।'

সড়ক ব্যবহারে শিশুদের সচেতনতা বাড়াতে কাজ করবে ডিএমপি ও সিসিমপুর
শিশুদের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান ও সড়ক নিরাপত্তা সচেতনতা বাড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও শিশুদের সিরিজ সিসিমপুর নির্মাতা প্র‍তিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ (এসডব্লিউবি)- যৌথভাবে একটি উদ্যোগ গ্রহণ করেছে।

সিসিমপুর চরিত্রগুলোর দ্বারা মূল সড়ক নিরাপত্তা বার্তা দেওয়া হয়

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বইমেলায় সিসিমপুর মঞ্চে সিসিমপুর চরিত্রের লাইভ শোর মাধ্যমে আনুষ্ঠানিক এর সূচনা হয়। নিরাপদ সড়ক অভ্যাস অনুশীলনের গুরুত্বের ওপর জোর দিয়ে শিশু ও তাদের অভিভাবকদের কাছে ডিএমপির কর্মকর্তাদের পাশাপাশি সিসিমপুর চরিত্রগুলোর দ্বারা মূল সড়ক নিরাপত্তা বার্তা দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানটি হাইলাইট করা হয়।

অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান এবং এসডব্লিউবির ডিরেক্টর-প্রোগ্রামস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট আবু সাইফ আনসারিসহ জাইকা ও ডিআরএসপির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

/এমএস/এমওএফ/
টাইমলাইন: বইমেলা ২০২৪
০১ মার্চ ২০২৪, ২৩:২১
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৫৬
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০২
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০১
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২৭
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২১:১৫
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪৯
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২১
বইমেলায় সিসিমপুরের আনন্দে মাতোয়ারা শিশুরা
২২ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:২৬
২০ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৩৪
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১৮
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৫
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২৬
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০৬
সম্পর্কিত
‘একুশের’ বইমেলা জানুয়ারিতে, ঐতিহ্যের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন
৭ জানুয়ারি শুরু হবে এবারের একুশে বইমেলা
বইমেলা শেষ, শুরু হয়েছে পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ
সর্বশেষ খবর
রোনালদোর ২৫৫ ইউরো জরিমানা, যা আয় করেন মাত্র কয়েক সেকেন্ডে!
রোনালদোর ২৫৫ ইউরো জরিমানা, যা আয় করেন মাত্র কয়েক সেকেন্ডে!
ভুটান থেকে ঢাকায় এসে কী বললেন ফিফা সভাপতি 
ভুটান থেকে ঢাকায় এসে কী বললেন ফিফা সভাপতি 
দলের সঙ্গে যারা মুনাফিকি করবেন তারেক রহমান তাদের ক্ষমা করবেন না: আইনমন্ত্রী
দলের সঙ্গে যারা মুনাফিকি করবেন তারেক রহমান তাদের ক্ষমা করবেন না: আইনমন্ত্রী
এসসিও বৈঠকে ইসহাক দারের উপস্থিতিতে যা বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী
এসসিও বৈঠকে ইসহাক দারের উপস্থিতিতে যা বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত