নারী ক্রুদের পরিচালনায় দাম্মাম গেলো বিমানের ফ্লাইট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২৪, ১৬:৫৪আপডেট : ০৮ মার্চ ২০২৪, ১৬:৫৪

আন্তর্জাতিক নারী দিবসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে দাম্মামগামী ফ্লাইট পরিচালিত হয়েছে সকল বিভাগের নারীকর্মীদের মাধ্যমে। ফ্লাইটের পাইলট থেকে শুরু করে গ্রাউন্ড স্টাফ ছিলেন নারী৷

৮ মার্চ (শুক্রবার) বিশ্ব নারী দিবস উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-দাম্মাম রুটে সকল নারী ক্রু (ককপিট ও কেবিন ক্রু) সমন্বয়ে একটি ফ্লাইট বিজি-৩৪৯ (ডিপর্চার সময় ১৪.৩০ ঘটিকায়) পরিচালনা করা হয়েছে। ফ্লাইটের ক্রুদের ব্রিফিং, চেক-ইন কাউন্টার, ফ্লাইট কভারেজ, কেবিন ক্রু এবং ককপিট ক্রু ছিলেন নারী। ফ্লাইটে পাইলট হিসেবে ফ্লাইট পরিচালনা করেন বিমানের সিনিয়র নারী ক্যাপ্টেন আলিয়া মাননান ও ফার্স্ট অফিসার ফারিহা তাবাসসুম।

দক্ষতা আর পেশাদারত্বের অসামান্য অবদান রাখা বিমানের নারী কর্মকর্তা-কর্মচারীদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য এ উদ্যোগের নির্দেশনা দেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম।

বিমান জানিয়েছে,  এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক প্রশাসন একজন নারী, এছাড়া মহাব্যবস্থাপক জনসংযোগ, প্রধান চিকিৎসা কর্মকর্তা, মহাব্যবস্থাপক গ্রাহক সেবা নারী। বিমানে রয়েছে ১৫ জন অভিজ্ঞ নারী পাইলট যা পুরুষ ও নারী পাইলটদের আন্তর্জাতিক গড় ৬ শতাংশের প্রায় দ্বিগুণ (১০.৪)। বিমানে রয়েছে প্রশিক্ষিত ও দক্ষ ৩৪৫ জন নারী কেবিন ক্রু। এছাড়া গ্রাউন্ড স্টাফ, নারী প্রকৌশলী, নারী প্রকৌশল ইনসট্রাক্টরসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সকল শাখায় রয়েছে নারী কর্মকর্তা ও কর্মচারী।

/সিএ/এমএস/
টাইমলাইন: নারী দিবস
০৮ মার্চ ২০২৪, ১৬:৫৪
নারী ক্রুদের পরিচালনায় দাম্মাম গেলো বিমানের ফ্লাইট
০৮ মার্চ ২০২৪, ১২:০০
সম্পর্কিত
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান রিজভীর
হার্টের সমস্যা থাকলে বিমানে ওঠার আগে যে বিষয়গুলো জানা জরুরি
সর্বশেষ খবর
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ