ফিরে দেখা: ২০ জুলাই ২০২৪

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ জুলাই ২০২৫, ০৮:০০আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৮:০০

স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পালাবদলের মুহূর্ত ২০২৪ সালের জুলাই। গত বছরের জুলাই-আগস্ট মাসের দিনগুলো ফিরে দেখতে বাংলা ট্রিবিউনের এই প্রয়াস।

আজ ২০ জুলাই। এ দিন দেশজুড়ে কারফিউ জারি করা হয়। মাঠে নামেন সেনা সদস্যরা। যাত্রাবাড়ী, উত্তরা, বাড্ডা ও মিরপুরে ছিল সংঘর্ষের মূল পয়েন্ট। মোহাম্মদপুরেও সংঘর্ষ হয়। কারফিউর প্রথম দিনেই অন্তত ২৬ জন নিহত হন। সরকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ অব্যাহত রাখার ঘোষণা দেয় এবং নির্বাহী আদেশে ২১ ও ২২ জুলাই সাধারণ ছুটি ঘোষণা করে। রাজধানীর বাইরেও কয়েকটি স্থানে সংঘর্ষ হয়। মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর ১০ স্টেশনে ভাঙচুর করা হয়।

এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে তুলে নেওয়ার অভিযোগ করে তার পরিবার। তার মা মমতাজ বেগম অভিযোগ করেন, শুক্রবার দিবাগত রাত আড়াইটায় খিলগাঁওয়ের নন্দীপাড়ায় এক বন্ধুর বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।

কোটা সংস্কার আন্দোলনের অন্যতম তিন সমন্বয়ক তিন মন্ত্রীর কাছে আট দফা দাবি জানান। ১৯ জুলাই রাতে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের কাছে তারা তাদের দাবি পেশ করেন। এছাড়া তৎকালীন প্রধানমন্ত্রীর স্পেন ও ব্রাজিল সফর বাতিল করা হয়।

/আরকে/
টাইমলাইন: ফিরে দেখা জুলাই
২৭ জুলাই ২০২৫, ০৮:০০
২৬ জুলাই ২০২৫, ০৮:০০
২৪ জুলাই ২০২৫, ০৮:০০
২৩ জুলাই ২০২৫, ১৪:৩১
২২ জুলাই ২০২৫, ০৮:০০
২১ জুলাই ২০২৫, ০৮:০০
২০ জুলাই ২০২৫, ০৮:০০
ফিরে দেখা: ২০ জুলাই ২০২৪
১৮ জুলাই ২০২৫, ০৮:০০
১৭ জুলাই ২০২৫, ০৮:০০
১৬ জুলাই ২০২৫, ০৮:০০
১৫ জুলাই ২০২৫, ০৮:০০
১৪ জুলাই ২০২৫, ০৮:০০
১৩ জুলাই ২০২৫, ০৮:০০
১২ জুলাই ২০২৫, ০৮:০০
১১ জুলাই ২০২৫, ০৯:২২
১০ জুলাই ২০২৫, ০৮:০০
০৯ জুলাই ২০২৫, ০৮:৩০
০৮ জুলাই ২০২৫, ০৮:০০
০৭ জুলাই ২০২৫, ০৮:০০
০৬ জুলাই ২০২৫, ০৮:০০
০৫ জুলাই ২০২৫, ০৮:০০
০৪ জুলাই ২০২৫, ০৮:০০
০৩ জুলাই ২০২৫, ০৮:০০
০২ জুলাই ২০২৫, ০৮:০০
০১ জুলাই ২০২৫, ০৮:২৩
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
শহীদ জিয়ার আদর্শে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
জুলাই আন্দোলন: নিহতের সংখ্যা নিয়ে জাতিসংঘের রিপোর্ট সংশোধনের দাবি
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম