ফিরে দেখা: ২২ জুলাই ২০২৪

বাংলা ট্রিবিউন ডেস্ক
২২ জুলাই ২০২৫, ০৮:০০আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১৪:৩৪

স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পালাবদলের মুহূর্ত ২০২৪ সালের জুলাই। গত বছরের জুলাই-আগস্ট মাসের দিনগুলো ফিরে দেখতে বাংলা ট্রিবিউনের এই প্রয়াস।

আজ ২২ জুলাই। এ দিন নির্বাহী আদেশে ২৩ জুলাইও ছুটি ঘোষণা করা হয়। সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরির সব গ্রেডে (২০ তম থেকে নবম গ্রেড) ৯৩ শতাংশ নিয়োগ মেধার ভিত্তিতে করার বিষয়ে উচ্চ আদালতের আদেশের পর সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুমোদন দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া নিজ কার্যালয়ে দেশের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

টানা পাঁচ দিন পর যাত্রাবাড়ী থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল-চিটাগং রোড এলাকা সেনাবাহিনী ও পুলিশের নিয়ন্ত্রণে আসে।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় তিন পুলিশ সদস্য নিহত হয় বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এছাড়া ১১৭ জন পুলিশ আহত হওয়ার খবরও জানান মন্ত্রী। তিনি জানান, আহতের মধ্যে ১৩২ জন গুরুতর আহত হন এবং তিন জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন।

নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৮৭ জনে। (সূত্র: প্রথম আলো)

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫৬ সমন্বয়কের যৌথ বিবৃতিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি আরও জোরদার করার আহ্বান জানানো হয়। এতে বলা হয়, শুধু আদালতের রায়ের মাধ্যমে হত্যার দায় এড়াতে পারে না সরকার।

বিবৃতিতে অভিযোগ করা হয়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। তিন শতাধিক ছাত্র-জনতাকে হত্যা করার অভিযোগ করা হয়েছে বিবৃতিতে।

/আরকে/
টাইমলাইন: ফিরে দেখা জুলাই
২৭ জুলাই ২০২৫, ০৮:০০
২৬ জুলাই ২০২৫, ০৮:০০
২৪ জুলাই ২০২৫, ০৮:০০
২৩ জুলাই ২০২৫, ১৪:৩১
২২ জুলাই ২০২৫, ০৮:০০
ফিরে দেখা: ২২ জুলাই ২০২৪
২১ জুলাই ২০২৫, ০৮:০০
২০ জুলাই ২০২৫, ০৮:০০
১৮ জুলাই ২০২৫, ০৮:০০
১৭ জুলাই ২০২৫, ০৮:০০
১৬ জুলাই ২০২৫, ০৮:০০
১৫ জুলাই ২০২৫, ০৮:০০
১৪ জুলাই ২০২৫, ০৮:০০
১৩ জুলাই ২০২৫, ০৮:০০
১২ জুলাই ২০২৫, ০৮:০০
১১ জুলাই ২০২৫, ০৯:২২
১০ জুলাই ২০২৫, ০৮:০০
০৯ জুলাই ২০২৫, ০৮:৩০
০৮ জুলাই ২০২৫, ০৮:০০
০৭ জুলাই ২০২৫, ০৮:০০
০৬ জুলাই ২০২৫, ০৮:০০
০৫ জুলাই ২০২৫, ০৮:০০
০৪ জুলাই ২০২৫, ০৮:০০
০৩ জুলাই ২০২৫, ০৮:০০
০২ জুলাই ২০২৫, ০৮:০০
০১ জুলাই ২০২৫, ০৮:২৩
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
শহীদ জিয়ার আদর্শে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
জুলাই আন্দোলন: নিহতের সংখ্যা নিয়ে জাতিসংঘের রিপোর্ট সংশোধনের দাবি
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান