ফিরে দেখা: ১৪ জুলাই ২০২৪

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ জুলাই ২০২৫, ০৮:০০আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০৮:০০

স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পালাবদলের মুহূর্ত ২০২৪ সালের জুলাই। গত বছরের জুলাই-আগস্ট মাসের দিনগুলো ফিরে দেখতে বাংলা ট্রিবিউনের এই প্রয়াস।

আজ ১৪ জুলাই। এদিন রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিতে বঙ্গভবন অভিমুখে মিছিল বের করেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখান থেকে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সামরিক সচিবের হাতে স্মারকলিপি তুলে দেন। বঙ্গভবন থেকে ফিরে এসে ওই দিন বেলা ৩টার দিকে সমবেত শিক্ষার্থীদের উদ্দেশে বক্তৃতা করেন আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, সরকারের কাছ থেকে আমরা কোনও আশ্বাস পাচ্ছি না। এ কারণে আমরা চাইছি— রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতি হস্তক্ষেপ করে আমাদের এক দফা দাবির পরিপ্রেক্ষিতে আইন পাস করতে ভূমিকা রাখবেন। প্রয়োজনে জরুরি অধিবেশন আহ্বান করবেন।

তিনি জানান, তারা ২৪ ঘণ্টার মধ্যে দৃশ্যমান পদক্ষেপ চান। রাষ্ট্রপতির কাছেও সেই আবেদন রেখেছেন। এই সময়ে সরকার, রাষ্ট্রপতি ও দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে কী ধরনের বক্তব্য বা পদক্ষেপ আসছে, তা তারা পর্যবেক্ষণ করবেন। এরপর পরবর্তী কর্মপরিকল্পনা ঠিক করা হবে।

আন্দোলনকারীদের বিরুদ্ধে হওয়া মামলার বিষয়ে নাহিদ ইসলাম বলেন, আমরা বলেছিলাম, ২৪ ঘণ্টার মধ্যে শাহবাগ থানায় হওয়া মামলা প্রত্যাহার করতে হবে। আমরা আরও ২৪ ঘণ্টা বাড়িয়ে দিচ্ছি। এর মধ্যে মামলা প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচি হবে।

চীন সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে কোটা আন্দোলন নিয়ে বক্তব্যের প্রতিবাদে ওই দিন মধ্যরাতে ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু হয়। মধ্যরাতে আন্দোলনে নামেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর উক্তিকে ঘিরে ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে ক্যাম্পাস।

/আরকে/
টাইমলাইন: ফিরে দেখা জুলাই
২৭ জুলাই ২০২৫, ০৮:০০
২৬ জুলাই ২০২৫, ০৮:০০
২৪ জুলাই ২০২৫, ০৮:০০
২৩ জুলাই ২০২৫, ১৪:৩১
২২ জুলাই ২০২৫, ০৮:০০
২১ জুলাই ২০২৫, ০৮:০০
২০ জুলাই ২০২৫, ০৮:০০
১৮ জুলাই ২০২৫, ০৮:০০
১৭ জুলাই ২০২৫, ০৮:০০
১৬ জুলাই ২০২৫, ০৮:০০
১৫ জুলাই ২০২৫, ০৮:০০
১৪ জুলাই ২০২৫, ০৮:০০
ফিরে দেখা: ১৪ জুলাই ২০২৪
১৩ জুলাই ২০২৫, ০৮:০০
১২ জুলাই ২০২৫, ০৮:০০
১১ জুলাই ২০২৫, ০৯:২২
১০ জুলাই ২০২৫, ০৮:০০
০৯ জুলাই ২০২৫, ০৮:৩০
০৮ জুলাই ২০২৫, ০৮:০০
০৭ জুলাই ২০২৫, ০৮:০০
০৬ জুলাই ২০২৫, ০৮:০০
০৫ জুলাই ২০২৫, ০৮:০০
০৪ জুলাই ২০২৫, ০৮:০০
০৩ জুলাই ২০২৫, ০৮:০০
০২ জুলাই ২০২৫, ০৮:০০
০১ জুলাই ২০২৫, ০৮:২৩
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ব্যবসায়ীকে হত্যা: জামিনে মুক্তি পেলেন এসপি ইমন
হত্যা মামলায় জামিন পাননি সাংবাদিক মোজাম্মেল বাবু
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম