ফিরে দেখা: ১২ জুলাই ২০২৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০২৫, ০৮:০০আপডেট : ১২ জুলাই ২০২৫, ০৮:০০

স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পালাবদলের মুহূর্ত ২০২৪ সালের জুলাই। গত বছরের জুলাই-আগস্ট মাসের দিনগুলো ফিরে দেখতে বাংলা ট্রিবিউনের এই প্রয়াস।

আজ ১২ জুলাই। ২০২৪ সালের এই দিন ছিল শুক্রবার, ছুটির দিন। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা পঞ্চম দিনের মতো বিক্ষোভ মিছিল নিয়ে এসে শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নেন। এদিন বিকাল ৫টা ২০ মিনিটে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। 

এদিন বিকাল ৪টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও ডিপার্টমেন্টের ব্যানারে স্লোগান ও মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হতে থাকেন তারা। এসময় তারা কোটা সংস্কারের দাবিতে নানান স্লোগান দিতে থাকেন। এরপর বিকাল ৪টা ৫০ মিনিটে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে হলপাড়া, ভিসি চত্বর ও রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ মোড় অবরোধ করেন। আন্দোলনকারীরা জানান, তারা এখানে আধাঘণ্টা অবস্থান করবেন।

শাহবাগ মোড় অবরোধের পর বাংলামোটরের দিকে যেতে চাইলে পুলিশকে শক্ত অবস্থান নিতে দেখা যায়। আগেরদিন বৃহস্পতিবার আন্দোলনকারীরা পুলিশের বেরিকেড ভেঙে গেলেও এদিন তারা শাহবাগ মোড় থেকে সামনে এগোতে দেখা যায়নি। ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অন্যান্য দিন রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবরোধ করলেও এদিন শুধু শাহবাগেই এ কর্মসূচির কথা জানানো হয়।
 
এদিকে চলমান আন্দোলনের দ্বিতীয় সপ্তাহের শেষ দিকে এসে এদিন প্রতিনিধি সম্মেলনের ডাক দেন আন্দোলনকারীরা। শুক্রবার (১২ জুলাই) বিকালে শাহবাগে বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু বাকের মজুমদার বলেন, আগামীকাল শনিবার (১৩ জুলাই) সারা দেশের সব বিশ্ববিদ্যালয়-কলেজ এবং ৬৪ জেলায় একযোগে অনলাইন ও অফলাইনে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে। সেইসঙ্গে শনিবার সন্ধ্যা ৬টার দিকে পরবর্তী কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলনও করবেন তারা।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার অনেক জায়গায় আমাদের সহযোদ্ধাদের ওপর হামলা চালানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সামনে যদি আমাদের কোনও সহকর্মীর ওপর হামলা হয়, তাহলে এর ফল ভালো হবে না।’ এসময় আন্দোলনকারীদের একদফা আমলে নিয়ে সরকারের প্রতি দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও এদিন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজেও ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ নীলফামারী ও নোয়াখালীতে বিভিন্ন প্রতিষ্ঠানেও বিক্ষোভ মিছিল, মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

/ইউএস/
টাইমলাইন: ফিরে দেখা জুলাই
২৭ জুলাই ২০২৫, ০৮:০০
২৬ জুলাই ২০২৫, ০৮:০০
২৪ জুলাই ২০২৫, ০৮:০০
২৩ জুলাই ২০২৫, ১৪:৩১
২২ জুলাই ২০২৫, ০৮:০০
২১ জুলাই ২০২৫, ০৮:০০
২০ জুলাই ২০২৫, ০৮:০০
১৮ জুলাই ২০২৫, ০৮:০০
১৭ জুলাই ২০২৫, ০৮:০০
১৬ জুলাই ২০২৫, ০৮:০০
১৫ জুলাই ২০২৫, ০৮:০০
১৪ জুলাই ২০২৫, ০৮:০০
১৩ জুলাই ২০২৫, ০৮:০০
১২ জুলাই ২০২৫, ০৮:০০
ফিরে দেখা: ১২ জুলাই ২০২৪
১১ জুলাই ২০২৫, ০৯:২২
১০ জুলাই ২০২৫, ০৮:০০
০৯ জুলাই ২০২৫, ০৮:৩০
০৮ জুলাই ২০২৫, ০৮:০০
০৭ জুলাই ২০২৫, ০৮:০০
০৬ জুলাই ২০২৫, ০৮:০০
০৫ জুলাই ২০২৫, ০৮:০০
০৪ জুলাই ২০২৫, ০৮:০০
০৩ জুলাই ২০২৫, ০৮:০০
০২ জুলাই ২০২৫, ০৮:০০
০১ জুলাই ২০২৫, ০৮:২৩
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ব্যবসায়ীকে হত্যা: জামিনে মুক্তি পেলেন এসপি ইমন
হত্যা মামলায় জামিন পাননি সাংবাদিক মোজাম্মেল বাবু
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম