ফিরে দেখা: ২১ জুলাই ২০২৪

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ জুলাই ২০২৫, ০৮:০০আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১৪:৪০

স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পালাবদলের মুহূর্ত ২০২৪ সালের জুলাই। গত বছরের জুলাই-আগস্ট মাসের দিনগুলো ফিরে দেখতে বাংলা ট্রিবিউনের এই প্রয়াস।

আজ ২১ জুলাই। সরকার পক্ষের আপিল আবেদনের ভিত্তিতে এ দিন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ সরকারি চাকরিতে কোটা নিয়ে হাইকোর্ট বিভাগের রায় বাতিল করেন। একইসঙ্গে আপিল বিভাগ সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ, মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫ শতাংশ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ১ শতাংশ এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১ শতাংশ কোটা নির্ধারণ করে দেন। আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী সরকারকে প্রজ্ঞাপন জারি করতে আদেশ দেওয়া হয়।

এদিন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবনে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নির্দেশনা দেন। বৈঠকে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ জামান, নৌবাহিনীর প্রধান এডমিরাল নাজমুল হাসান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে ঢাকায় নিয়োজিত বিদেশি কূটনীতিকদের অবহিত করে সরকার। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. নাহিদ ইসলামকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে নির্যাতন করে। ২৪ ঘণ্টা নিখোঁজ থাকার পর সন্ধান মেলে তার।

পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে ইন্টারনেট সংযোগ সচল করা, শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে আসার ব্যবস্থা করে দিয়ে হল খুলে দেওয়া, সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কারফিউ তুলে দিতে সরকারকে সময় বেঁধে দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে নতুন কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

/আরকে/ইউএস/এমওএফ/
টাইমলাইন: ফিরে দেখা জুলাই
২৭ জুলাই ২০২৫, ০৮:০০
২৬ জুলাই ২০২৫, ০৮:০০
২৪ জুলাই ২০২৫, ০৮:০০
২৩ জুলাই ২০২৫, ১৪:৩১
২২ জুলাই ২০২৫, ০৮:০০
২১ জুলাই ২০২৫, ০৮:০০
ফিরে দেখা: ২১ জুলাই ২০২৪
২০ জুলাই ২০২৫, ০৮:০০
১৮ জুলাই ২০২৫, ০৮:০০
১৭ জুলাই ২০২৫, ০৮:০০
১৬ জুলাই ২০২৫, ০৮:০০
১৫ জুলাই ২০২৫, ০৮:০০
১৪ জুলাই ২০২৫, ০৮:০০
১৩ জুলাই ২০২৫, ০৮:০০
১২ জুলাই ২০২৫, ০৮:০০
১১ জুলাই ২০২৫, ০৯:২২
১০ জুলাই ২০২৫, ০৮:০০
০৯ জুলাই ২০২৫, ০৮:৩০
০৮ জুলাই ২০২৫, ০৮:০০
০৭ জুলাই ২০২৫, ০৮:০০
০৬ জুলাই ২০২৫, ০৮:০০
০৫ জুলাই ২০২৫, ০৮:০০
০৪ জুলাই ২০২৫, ০৮:০০
০৩ জুলাই ২০২৫, ০৮:০০
০২ জুলাই ২০২৫, ০৮:০০
০১ জুলাই ২০২৫, ০৮:২৩
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ব্যবসায়ীকে হত্যা: জামিনে মুক্তি পেলেন এসপি ইমন
হত্যা মামলায় জামিন পাননি সাংবাদিক মোজাম্মেল বাবু
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম