দুপুরে খিচুড়ির আয়োজন করেছে যুবলীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২২, ১৪:৩৯ আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১৪:৪৫

আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সতর্ক আবস্থানে থাকা নেতাকর্মীদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করেছে আওয়ামী যুবলীগ। দুই হাজার মানুষের জন্য খিচুড়ি রান্না করা হচ্ছে।

বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কের ওপর চলছে খিচুড়ি রান্নার এই আয়োজন

শনিবার (১০ ডিসেম্বর) বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কের ওপর চলছে এই আয়োজন। এ বিষয়ে জানতে চাইলে রান্নার দায়িত্বে থাকা বাবুর্চি মো. শফিক বাংলা ট্রিবিউনকে জানান, যুবলীগের উদ্যোগে আজ ভোর থেকে খিচুড়ি রান্না শুরু হয়। এখনও রান্নাবান্না চলছে। দুই হাজার মানুষের জন্য এই খাবারের আয়োজন।

বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কের ওপর চলছে খিচুড়ি রান্নার এই আয়োজন

এদিন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সতর্ক অবস্থান নেওয়া নেতাকর্মীদের জন্য এই খাবারের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে যুবলীগ। এর আগে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন সংগঠনটির নেতাকর্মীরা। পরে একটি মিছিল নিয়ে গোলাপশাহের মাজার হয়ে গুলিস্তান দিয়ে ঘুরে জিপিও হয়ে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

বঙ্গবন্ধু এভিনিউয়ে সংক্ষিপ্ত সমাবেশে যুবলীগ নেতারা

সংক্ষিপ্ত সমাবেশে যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, বিএনপি-জামায়াত নাকি ১০ ডিসেম্বর ঢাকা দখল করে নেবে। শেখ হাসিনার সরকারের পতন ঘটাবে। আমরা তাদের মোকাবিলায় রাজপথে সতর্ক অবস্থান করছি। যেখানে এই সন্ত্রাসীদের দেখা যাবে, সেখানেই প্রতিহত করা হবে।

আরও পড়ুন- 

সমাবেশস্থলের আশপাশে খাবার বিক্রিতে বাধা

গোলাপবাগে ইন্টারনেট নেই, মোবাইলে কলড্রপ

পদত্যাগের ঘোষণা বিএনপির এমপিদের

প্রধান অতিথি খন্দকার মোশাররফ, সভাপতি আমান: খালেদা জিয়া ও তারেকের জন্য খালি চেয়ার

সমাবেশকে কেন্দ্র করে বিএনপি কর্মীদের উচ্ছ্বাস

নীলক্ষেতে পথচারীদের মোবাইল চেক করছে ছাত্রলীগ

নয়াপল্টনে নাশকতার গোয়েন্দা তথ্য আছে: ডিএমপি

খালেদা জিয়ার হাত কালো নয়, সাদা: আফরোজা আব্বাস

নাশকতার চেষ্টা করলে ব্যবস্থা: পুলিশ 

ট্রেনে আসছেন বিএনপি নেতাকর্মীরা

/এমআরএস/এফএস/
সম্পর্কিত
বিএনপির মিছিলে ‘যুবলীগের অ্যাকশন-ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান
বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেফতার
এত সাহস, এক গালে চড় দিলে দুই গালে চড় দেবো: বিদ্যুৎমন্ত্রী
সর্বশেষ খবর
এবার সাবেক উপাচার্য অধ্যাপক সায়েমের ছবি হাতে চুয়েট শিক্ষার্থীদের মিছিল
এবার সাবেক উপাচার্য অধ্যাপক সায়েমের ছবি হাতে চুয়েট শিক্ষার্থীদের মিছিল
‘ডি থ্রি’ ট্রফির ম্যানেজমেন্ট ড্রাফটে বড় চমক, দায়িত্বে সালাহউদ্দিন-রাজিন-রাজ্জাক
‘ডি থ্রি’ ট্রফির ম্যানেজমেন্ট ড্রাফটে বড় চমক, দায়িত্বে সালাহউদ্দিন-রাজিন-রাজ্জাক
নিউ ইয়র্ক টাইমসের কর্মকর্তাকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেফতার
নিউ ইয়র্ক টাইমসের কর্মকর্তাকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেফতার
ইসলামি ক্রেডিট কার্ডের সুবিধা বাড়ছে
ইসলামি ক্রেডিট কার্ডের সুবিধা বাড়ছে
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ