বিএনপিকে কালশী মাঠে সমাবেশের অনুমতি চাওয়ার পরামর্শ

আব্দুল হামিদ
০৮ ডিসেম্বর ২০২২, ১৮:২৭ আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১৮:২৭

বিএনপিকে রাজধানীর মিরপুরের কালশী মাঠে সমাবেশ করার জন্য পুলিশের কাছে অনুমতি চাওয়ার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, বিএনপিকে সমাবেশ করতে হলে অবশ্যই ডিএমপি কমিশনার নির্ধারিত স্থানে সমাবেশ করতে হবে। বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে না। তারা বিকল্প মাঠ চেয়েছিল। আমরা সেটাও করেছি। মিরপুর কালসী মাঠে সমাবেশ করতে পারে। সেখানে পুলিশ তাদের সহায়তা করবে।

বিকল্প অন্য কোনও মাঠ থাকলে সেটা বিএনপি বলতে পারে বলেও তিনি উল্লেখ করেন। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকালে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে এসব কথা বলেন মন্ত্রী। এসময় উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিএনপির নয়াপল্টন কার্যালয়কে ক্রাইম সিন ঘোষণা করে কাজ করছে পুলিশ (ছবি: সাজ্জাদ হোসেন)

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি যদি এখনও শান্তিপূর্ণ সমাবেশ করতে চায়, তাহলে এখনও আমাদের কোনও আপত্তি নেই। তিনি বলেন, আমরা মনে করি বিএনপির মাথায় শুভবুদ্ধির উদয় হোক। তারা নিজেদের একগুঁয়েমি ছেড়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসুক না হয় কালশী যাক। তারা বিরাট সমাবেশ করুক। আমরাও দেখি, দেশবাসীও দেখুক। সাংবাদিকদের মাধ্যমে তারা দেশবাসীকে জানিয়ে দিক। তারা এখনও আসুক। আমাদের কমিশনারের সঙ্গে বসুক। এই দুই মাঠ ছাড়া যদি তাদের আরও অল্টারনেটিভ থাকে সেটাও তারা বলুক।

ডিএমপি কমিশনারের সঙ্গে যারা বসছেন সমাবেশের জন্য তারা সবাই গ্রেফতার। তাহলে এখন কে বসবে? সরকার কি রাজনৈতিকভাবে বসতে ব্যর্থ হয়ে পুলিশ অপারেশনে গেছে– জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এছাড়া আর কোনও উপায় ছিল কি? যেখানে পুলিশ সদস্যরা মার খাচ্ছিল। এখানে আপনি পুলিশ কর্মকর্তা হলে আপনি কী করতেন।

আরও পড়ুন- 

মারতে এলে হাত ভেঙে দিতে হবে, আগুন দিতে এলে পোড়াতে হবে: শেখ হাসিনা

বিএনপি এখনও শান্তিপূর্ণ সমাবেশ করতে চাইলে আপত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজীপুরে ঢাকামুখী গাড়িতে তল্লাশি, চেক করা হচ্ছে ‘মোবাইলও’

বিএনপির কার্যালয় এখন ক্রাইম সিন এরিয়া, কাউকে ঢুকতে দেওয়া হবে না: পুলিশ

সংঘর্ষের ঘটনায় ৪৭৩ জনের নাম উল্লেখ করে মামলা

নয়াপল্টনে বিএনপির কর্মীদের জড়ো হওয়ার চেষ্টা

সড়কে যানবাহন কম, শঙ্কায় মালিকরা

বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

বিএনপির কার্যালয়ে ঝুলছে তালা

কার্যালয়ে প্রবেশে পুলিশের বাধার মুখে ফিরে গেলেন ফখরুল

নয়াপল্টন এলাকায় প্রবেশে দেখাতে হচ্ছে আইডি কার্ড

নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষ, পুরো এলাকা থমথমে

বিএনপি কার্যালয়ে ডিবির অভিযান

কার্যালয়ে ঢুকতে পুলিশের বাধা, রাস্তায় বসে পড়লেন ফখরুল

নেতাকর্মীদের আটকে রেখে হামলা অন্যায় ও বেআইনি: মির্জা ফখরুল

রুহুল কবির রিজভী গ্রেফতার

বিএনপিকর্মীরাই প্রথম হামলা করেছে দাবি পুলিশের

নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত ১

সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক

 

/এফএস/
সম্পর্কিত
বিএনপির মিছিলে ‘যুবলীগের অ্যাকশন-ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান
বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসনের অভিযান, শতাধিক দোকান উচ্ছেদ
বিএনপি নেতার মামলায় ফেসবুক পেজ ও গ্রুপের অ্যাডমিন কারাগারে
সর্বশেষ খবর
আসিয়ান কাপে পয়েন্টশূন্য, তবু সাফের প্রস্তুতিতে ইতিবাচক সোহেল
আসিয়ান কাপে পয়েন্টশূন্য, তবু সাফের প্রস্তুতিতে ইতিবাচক সোহেল
লাইটার জাহাজ শেষ, আল্লাহরে, ইন্না লিল্লাহ: শ্রমিকদের চিৎকার
লাইটার জাহাজ শেষ, আল্লাহরে, ইন্না লিল্লাহ: শ্রমিকদের চিৎকার
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু
বিএনপির মিছিলে ‘যুবলীগের অ্যাকশন-ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান
বিএনপির মিছিলে ‘যুবলীগের অ্যাকশন-ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ