এই জাপান ক্রোয়েশিয়ার কাছে ‘বিস্ময়’

স্পোর্টস ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২২, ১১:৫৭আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ১৬:০৩

বিশ্বকাপে অন্যতম সুখস্মৃতির জন্ম দিয়েছে জাপান। গ্রুপ পর্বে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে কামব্যাক জয়ের পর আরেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকেও ধরাশায়ী করেছে। যাদের উত্থান বিস্ময় হয়ে ধরা দিয়েছে শেষ ষোলোর প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার কাছেও। তবে জাপানের উইঙ্গার তাকুমা আসানো বলেছেন, ব্লু সামুরাইদের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ! রাত ৯টায় তাদের প্রতিপক্ষ গতবারের রানার্স আপ ক্রোয়েশিয়া।

অথচ গ্রুপ পর্বের চমক জাগানিয়া দুই ম্যাচে বল পজেশনে পিছিয়ে ছিল জাপানিরাই। জার্মানদের সঙ্গে ২৬ শতাংশ আর স্পেনের সঙ্গে ১৭ শতাংশ। ক্রোয়েশিয়া মিডফিল্ডার লোভরো মাজেরও তাই মনে করেন, জাপানকে নিয়ে এতটা প্রত্যাশা করার মতো কেউ হয়তো ছিল না। তবে জাপানকে টুপি খোলা অভিনন্দনটা দিচ্ছেন তিনি, ‘আমরা প্রত্যাশা করিনি। আমার মনে হয় না অন্য কেউ এতটা প্রত্যাশা করেছে। তবে জাপানকে কৃতিত্বটা দিতেই হবে।’

গতবারের রানার্স আপ হওয়ায় এই ম্যাচে নিঃসন্দেহে ফেভারিট ক্রোয়েশিয়া। প্রতিপক্ষ জাপান আবার নকআউটের প্রথম পর্ব কখনো উতরে যেতে পারেনি। কিন্তু অঘটনের বিশ্বকাপে সতর্ক থাকছে ক্রোয়াটরা। মাজের বলেছেন, ‘যদি কাউকে খাটো করে দেখেন, তাহলে দেখা যাবে পাল্টা হামলার শিকার হতে হচ্ছে। এখানে সবাই ভালো ফুটবল খেলছে। আমরা অনেকগুলো বিস্ময় দেখেছি।’

মুখোমুখি লড়াইয়ের ফলাফলে দুই দল সমানে-সমান। তিন ম্যাচে একটি করে জয়, একটি করে পরাজয় এবং ড্র একটি। ক্রোয়েশিয়ার অবশ্য নকআউটে রেকর্ড অসাধারণ। ৫ বিশ্বকাপে গ্রুপ পর্ব পার হয়ে নকআউটের প্রথম ম্যাচ কখনো তারা হারেনি। তবে এবারের গ্রুপ পর্বে তাদের চোখ ধাঁধানো পারফরম্যান্সও দেখা যায়নি। যেমনটা চার বছর আগে দেখা গিয়েছিল। জাপান তাই সুযোগের অপেক্ষায় আছে তাদের হারিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে খেলার। দলটির উইঙ্গার আসানো বলেছেন, ‘যদি শেষ আটে যেতে পারি, সেটা হবে দুর্দান্ত। যা আমরা আগে কখনো অর্জন করতে পারিনি।’

/এফআইআর/
টাইমলাইন: কাতার বিশ্বকাপ
২১ ডিসেম্বর ২০২২, ১৪:৪৬
১৯ ডিসেম্বর ২০২২, ২১:৪০
১৯ ডিসেম্বর ২০২২, ১৯:০৩
১৯ ডিসেম্বর ২০২২, ১৭:৩১
১৯ ডিসেম্বর ২০২২, ১২:৪৪
১৯ ডিসেম্বর ২০২২, ১২:০৭
১৯ ডিসেম্বর ২০২২, ১০:১৫
১৯ ডিসেম্বর ২০২২, ০৯:০০
১৯ ডিসেম্বর ২০২২, ০৮:৩০
১৯ ডিসেম্বর ২০২২, ০০:৫২
১৯ ডিসেম্বর ২০২২, ০০:২৮
১৮ ডিসেম্বর ২০২২, ২২:০০
১৮ ডিসেম্বর ২০২২, ১৮:৫৫
১৭ ডিসেম্বর ২০২২, ২০:০৩
১৭ ডিসেম্বর ২০২২, ১৬:৫১
১৫ ডিসেম্বর ২০২২, ১৫:৪৫
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম