আন্তর্জাতিক ফুটবল থেকে বেনজেমার অবসর

স্পোর্টস ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২২, ২০:৫৩ আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ২০:৫৭

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ফরাসি তারকা করিম বেনজেমা। ফ্রান্সের জার্সি গায়ে আর মাঠে দেখা যাবে না তাকে। বিশ্বকাপ ফাইনালের একদিন পরই এলো এ ঘোষণা। নিজের ভ্যরিফায়েড ফেসবুক পেজে এই ঘোষণা দেন তিনি। এখন থেকে শুধু রিয়াল মাদ্রিদের জার্সিতেই মাঠ মাতাবেন তিনি।

ইনজুরির কারণে বিশ্বকাপে একটি ম্যাচেও খেলতে পারেননি বেনজেমা। তবে কাগজে-কলমে শেষদিন পর্যন্ত ফ্রান্স দলের সদস্য ছিলেন তিনি। ইনজুরির কারণে বিশ্বকাপের আগ মুহূর্তে ছিটকে পড়ার পরও তার নাম তালিকা থেকে বাদ দেননি কোচ দিদিয়ের দেশম।

ফ্রান্সের হয়ে ৯৭ ম্যাচে ৩৭ গোল রিয়াল মাদ্রিদের এই স্ট্রাইকারের। জাতীয় দল এক অর্থে করিম বেনজেমার জন্য আক্ষেপ হয়েই থাকবে। গত এক দশকেরও বেশি সময় মুগ্ধতা ছড়িয়েছেন পায়ের মূর্ছনায় ক্লাবের হয়ে। বর্তমান বয়স ৩৪।

২০১০ সালে তার সুযোগ ছিল প্রথমবারের মতো বিশ্বকাপে ফ্রান্সের প্রতিনিধিত্ব করার। কিন্তু দলে সেবার জায়গা হয়নি তার। বেনজেমার বিশ্বকাপ খেলার স্বপ্ন বাস্তবে রূপ নেয় ২০১৪ সালে। জার্মানির কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয় ফ্রান্সকে, অভিষেক বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলে তিন গোল করতে সক্ষম হয়েছিলেন তিনি।

মাঠের বাইরের নানা ঘটনায় বিতর্কিত হয়েছিলেন। নাম জড়িয়েছিল নারীঘটিত কেলেঙ্কারিতেও। আবার সেক্স টেপের সূত্র ধরে সতীর্থকে ব্ল্যাকমেইল করার অপরাধে জাতীয় দল থেকে নিষিদ্ধ ছিলেন পাঁচ বছরেরও বেশি সময়।

এর মধ্যে ২০১৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতান এমবাপ্পে, তখন তিনি নিষিদ্ধ ছিলেন।

নিষেধাজ্ঞা শেষ হয় ২০২১ সালের ২ জুন। ওয়েলসের বিপক্ষে সুযোগ পান আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। ফ্রান্সের হয়ে নিজের সেরা সময় তিনি কাটান ফিরে এসেই। পরবর্তী ১৬টি ম্যাচে মাঠে নেমে ১০ বারই জালের দেখা পান এই স্ট্রাইকার।

ভাবা হচ্ছিল, এবার হয়তো বিশ্বকাপ মাতাবেন তিনি। কিন্তু বিশ্বকাপ শুরুর আগেই ইনজুরির হানা। ঘরে বসেই দেখতো হলে পুরো টুর্নামেন্ট।

/এমআর/
টাইমলাইন: কাতার বিশ্বকাপ
২১ ডিসেম্বর ২০২২, ১৪:৪৬
১৯ ডিসেম্বর ২০২২, ২১:৪০
১৯ ডিসেম্বর ২০২২, ২০:৫৩
আন্তর্জাতিক ফুটবল থেকে বেনজেমার অবসর
১৯ ডিসেম্বর ২০২২, ১৯:৩৩
১৯ ডিসেম্বর ২০২২, ১৯:০৩
১৯ ডিসেম্বর ২০২২, ১৭:৩১
১৯ ডিসেম্বর ২০২২, ১২:৪৪
১৯ ডিসেম্বর ২০২২, ১২:০৭
১৯ ডিসেম্বর ২০২২, ১০:১৫
১৯ ডিসেম্বর ২০২২, ০৯:০০
১৯ ডিসেম্বর ২০২২, ০৮:৩০
১৯ ডিসেম্বর ২০২২, ০০:৫২
১৯ ডিসেম্বর ২০২২, ০০:২৮
১৮ ডিসেম্বর ২০২২, ২২:০০
১৮ ডিসেম্বর ২০২২, ২১:৫৩
১৮ ডিসেম্বর ২০২২, ১৮:৫৫
১৭ ডিসেম্বর ২০২২, ২০:০৩
১৭ ডিসেম্বর ২০২২, ১৬:৫১
১৫ ডিসেম্বর ২০২২, ১৫:৪৫
১৪ ডিসেম্বর ২০২২, ১৫:২৫
সম্পর্কিত
কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে: তথ্যমন্ত্রী
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
সর্বশেষ খবর
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
সার্বিয়াকে হারিয়ে স্বস্তির জয় জার্মানির
সার্বিয়াকে হারিয়ে স্বস্তির জয় জার্মানির
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারালো পর্তুগাল
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারালো পর্তুগাল
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির