এমবাপ্পেদের রয়েছে একজন গ্রিজম্যান

তানজীম আহমেদ, দোহা (কাতার থেকে)
১৮ ডিসেম্বর ২০২২, ১১:০০ আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ১৮:০২

লিওনেল মেসিকে ঘিরে আলোচনাটা বেশি হচ্ছে। ৩৫ বছর বয়সী প্লে-মেকারের হাতে ট্রফি দেখতে চাইছে অনেকেই। অনেকের দৃষ্টি সেদিকেই এখন। কিন্তু দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স কি তা হতে দেবে? রাশিয়ার মতো কাতারে এসেও যে স্মরণীয় হয়ে থাকতে চাইছেন দিদিয়ের দেশমের দল। আর এই পর্যায়ে নিয়ে আসতে দলে রয়েছেন বড় তারকা কিলিয়ানো এমবাপ্পে-অলিভিয়ে জিরুজদের মতো খেলোয়াড়। তাদের পিছন থেকে যোগ্য সমর্থন দিয়ে যাচ্ছেন আরেক তারকা আতোয়া গ্রিজম্যান।

মেসি ক্যারিয়ারে সবকিছুই পেয়েছেন। শুধু বিশ্বকাপ ছাড়া। আর এমবাপ্পে ১৯ বছর বয়সে বিশ্বকাপের স্বাদ নিয়েছেন। এই জায়গায় মেসির চেয়ে এমবাপ্পে এগিয়ে। শুধু তাই নয়—কাতারে এসে মেসির মতো ঝলক দেখাচ্ছেন এমবাপ্পেও। দুজনেই ৫টি গোল করে গোল্ডেন বুট জেতার লড়াইয়ে আছেন।

মেসি যেমন গোল করতে পারেন, করাতেও। এমবাপ্পের আবার লক্ষ্যভেদ করার দিকে মনোযোগটা একটু বেশি।

লুসাইল স্টেডিয়ামে তাই দ্বৈরথটা ভালো জমবে। আর এমবাপ্পেকে যোগ্য সমর্থন দিয়ে যাচ্ছেন দলের আরেক তারকা আতোয় গ্রিজম্যান। সবসময় ফরোয়ার্ড পজিশনে খেললেও এবার কাতারে এসে মধ্যমাঠকে বেছে নিয়েছেন। প্রতিপক্ষের পা থেকে যেমন বল ছিনিয়ে নিচ্ছেন আবার আক্রমণভাগে সুরও বাঁধছেন।

এমবাপ্পে-জিরুজরা যে একের পর গোল  পাচ্ছেন তাতে করে গ্রিজম্যানের অবদান কম নয়। এবার কি মনে করে দেশম ফরোয়ার্ড পজিশনের বদলে মধ্যমাঠে গ্রিজম্যানকে খেলাচ্ছেন। আর তাতেই সফল ৩১ বছর বয়সী তারকা।

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকে তাই ফ্রান্সকে আটকাতে হলে গ্রিজম্যানের দিকে দৃষ্টি দিতে হবে। গত রাশিয়া বিশ্বকাপে রুপার বুট পাওয়া ফুটবলার যেন কিছুতেই এমবাপ্পে-জিরুজদের মূল চালিকা শক্তি না হয়।

এমবাপ্পে-জিরুজরা মিলে ৯ গোল করেছেন। গ্রিজম্যানের তাতে করে অ্যাসিস্ট আছে তিনটি। এছাড়া মাঠ খেলা বলের জোগান যেন ঠিকঠাক থাকে সেদিকে লক্ষ্য রেখে এগিয়ে যাচ্ছেন আতলেটিকো মাদ্রিদের ফুটবলার।

এবারের বিশ্বকাপে একটি গোলও নেই গ্রিজম্যানের। অথচ গতবার হ্যারি কেইনের পিছনে থেকে রুপার বুট জিতেছিলেন। কাতারে গোল করতে পারেননি। কিন্তু করিয়ে যাচ্ছেন। দলকে  ফাইনালে নিয়ে যেতে অনন্য ভূমিকা রেখে চলেছেন। এতেই গ্রিজম্যান মনে হচ্ছে খুশি। তা নাহলে নিজের ফরোয়ার্ড পজিশন ছেড়ে মধ্যমাঠে চলে এসে দারুণ খেলছেন,এটাও কম কিসে।

তাই লুসাইলের আইকনিক স্টেডিয়ামে এমবাপ্পে-জিরুজদের সাপ্লাই চেন বন্ধ করতে হলে আর্জেন্টিনাকে আগে গ্রিজম্যানকে আটকাতে হবে। স্কালোনির দল কি সেটা পারবে?

/এমএস/
টাইমলাইন: কাতার বিশ্বকাপ
২১ ডিসেম্বর ২০২২, ১৪:৪৬
১৯ ডিসেম্বর ২০২২, ২১:৪০
১৯ ডিসেম্বর ২০২২, ১৯:৩৩
১৯ ডিসেম্বর ২০২২, ১৯:০৩
১৯ ডিসেম্বর ২০২২, ১৭:৩১
১৯ ডিসেম্বর ২০২২, ১২:৪৪
১৯ ডিসেম্বর ২০২২, ১২:০৭
১৯ ডিসেম্বর ২০২২, ১০:১৫
১৯ ডিসেম্বর ২০২২, ০৯:০০
১৯ ডিসেম্বর ২০২২, ০৮:৩০
১৯ ডিসেম্বর ২০২২, ০০:৫২
১৯ ডিসেম্বর ২০২২, ০০:২৮
১৮ ডিসেম্বর ২০২২, ২২:০০
১৮ ডিসেম্বর ২০২২, ২১:৫৩
১৮ ডিসেম্বর ২০২২, ১৮:৫৫
১৮ ডিসেম্বর ২০২২, ১১:০০
এমবাপ্পেদের রয়েছে একজন গ্রিজম্যান
১৭ ডিসেম্বর ২০২২, ২০:০৩
১৭ ডিসেম্বর ২০২২, ১৬:৫১
১৫ ডিসেম্বর ২০২২, ১৫:৪৫
১৪ ডিসেম্বর ২০২২, ১৫:২৫
সম্পর্কিত
কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে: তথ্যমন্ত্রী
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
সর্বশেষ খবর
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
সার্বিয়াকে হারিয়ে স্বস্তির জয় জার্মানির
সার্বিয়াকে হারিয়ে স্বস্তির জয় জার্মানির
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারালো পর্তুগাল
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারালো পর্তুগাল
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির