আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচে পোলিশ রেফারি

স্পোর্টস ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২২, ০৫:৩৬ আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ০৯:০৪

আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচে রেফারিং নিয়ে নানা বিতর্ক হয়েছিল। এরপর থেকে কোন ম্যাচে কে রেফারিং করবেন তা নিয়ে সমর্থকদের আগ্রহের কমতি নেই। যদিও কোয়ার্টার ফাইনালের মেসিদের সেই ম্যাচের পর আর রেফারিং নিয়ে বড় কোনও সমস্যা দেখা যায়নি। এবার ১৮ ডিসেম্বর লুসাইল আইকনিক স্টেডিয়ামে ট্রফি হাতে নেওয়ার দিন। 

ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং গতবারের শ্রেষ্ঠত্ব পাওয়া ফ্রান্স। এই ম্যাচে রেফারিং কে করবেন তা এরইমধ্যে ফিফা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এক বিবৃতিতে আগামী রবিবারের ম্যাচ পরিচালনার দায়িত্ব পোল্যান্ডের সিমন মার্চিনিয়াকের ওপর চাপানোর কথা জানিয়েছে তারা।

মার্চিনিয়াকের এর আগে এই বিশ্বকাপে আর্জেন্টিনা-ফ্রান্সের ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আছে।  ৪১ বছর বয়সী রেফারি গ্রুপ পর্বে ফ্রান্স-ডেনমার্ক ও শেষ ষোলোতে আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচে বাঁশি বাজিয়েছেন।

ফাইনালে মার্চিনিয়াকের দুই সহকারীও তার স্বদেশি।  একজন পাভেল সোকোলনিৎসকি  অন্যজন তমাস লিস্তকিয়েভিচ। 

২০১১ সালে ফিফা রেফারি হওয়া মার্চিনিয়াক শুরুতে ইউরোপা লিগে বাঁশি বাজিয়েছেন। এরপর চ্যাম্পিয়ন্স লিগে রেফারিং শুরু করেন। ২০১৬ সালে ইউরোতে তো তিন ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। এবার কাতারের ফাইনালে কলিনা ও তার দল পোলিশ রেফারির ওপর আস্থা রেখেছেন।

/টিএ/এমপি/
টাইমলাইন: কাতার বিশ্বকাপ
২১ ডিসেম্বর ২০২২, ১৪:৪৬
১৯ ডিসেম্বর ২০২২, ২১:৪০
১৯ ডিসেম্বর ২০২২, ১৯:৩৩
১৯ ডিসেম্বর ২০২২, ১৯:০৩
১৯ ডিসেম্বর ২০২২, ১৭:৩১
১৯ ডিসেম্বর ২০২২, ১২:৪৪
১৯ ডিসেম্বর ২০২২, ১২:০৭
১৯ ডিসেম্বর ২০২২, ১০:১৫
১৯ ডিসেম্বর ২০২২, ০৯:০০
১৯ ডিসেম্বর ২০২২, ০৮:৩০
১৯ ডিসেম্বর ২০২২, ০০:৫২
১৯ ডিসেম্বর ২০২২, ০০:২৮
১৮ ডিসেম্বর ২০২২, ২২:০০
১৮ ডিসেম্বর ২০২২, ২১:৫৩
১৮ ডিসেম্বর ২০২২, ১৮:৫৫
১৭ ডিসেম্বর ২০২২, ২০:০৩
১৭ ডিসেম্বর ২০২২, ১৬:৫১
১৬ ডিসেম্বর ২০২২, ০৫:৩৬
আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচে পোলিশ রেফারি
১৫ ডিসেম্বর ২০২২, ১৫:৪৫
১৪ ডিসেম্বর ২০২২, ১৫:২৫
সম্পর্কিত
কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে: তথ্যমন্ত্রী
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
সর্বশেষ খবর
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
সার্বিয়াকে হারিয়ে স্বস্তির জয় জার্মানির
সার্বিয়াকে হারিয়ে স্বস্তির জয় জার্মানির
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারালো পর্তুগাল
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারালো পর্তুগাল
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির