ফাইনালে নামতেই ইতিহাসের পাতায় মেসি

স্পোর্টস ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২২, ২১:০৩ আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ২২:০৬

ক্লাব ফুটবল মেসিকে সব কিছু দিলেও বিশ্বকাপ কখনও তাকে দুহাত ভরে দেয়নি এতদিন। কাতার বিশ্বকাপ অবশ্য ব্যতিক্রমী কিছুরই ইঙ্গিত দিচ্ছে। প্রথমবার নকআউটে গোল করার কীর্তি গড়া এই আসরেই। এবার তো বিশ্বকাপের প্রথম খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও গড়লেন ফাইনালে।

এতদিন বিশ্বকাপে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি ছিল জার্মান লিজেন্ড লোথার ম্যাথাউসের। জার্মানির হয়ে ২৫টি ম্যাচ খেলেছেন তিনি। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে জয়ের দিনেই মেসি জার্মান কিংবদন্তিকে ছুঁয়েছেন। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার সঙ্গে সঙ্গে এবার অনন্য উচ্চতায় উঠলেন তিনি। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে সর্বোচ্চ ২৬ ম্যাচ খেলার কীর্তি গড়েছেন।      

অবশ্য একই ম্যাচে আরেকটি রেকর্ডও হাতছানি দিয়ে ডাকছে তাকে। ২৩ মিনিট খেলতে পারলেই পাউলো মালিদিনির বিশ্বকাপে বেশি সময় খেলার রেকর্ড ভাঙবেন। মালদিনির রেকর্ডটা ২২১৬ মিনিটের।

এক নজরে বিশ্বকাপে বেশি ম্যাচ খেলা তারকারা

১. লিওনেল মেসি (২৬ ম্যাচ)

২. লোথার ম্যাথাউস (২৫ ম্যাচ)

৩. মিরোস্লাভ ক্লোসা (২৪ ম্যাচ)

৪. পাউলো মালদিনি (২৩ ম্যাচ)

৫. লুকা মরদিচ (২২ ম্যাচ)

/এফআইআর/
টাইমলাইন: কাতার বিশ্বকাপ
২১ ডিসেম্বর ২০২২, ১৪:৪৬
১৯ ডিসেম্বর ২০২২, ২১:৪০
১৯ ডিসেম্বর ২০২২, ১৯:৩৩
১৯ ডিসেম্বর ২০২২, ১৯:০৩
১৯ ডিসেম্বর ২০২২, ১৭:৩১
১৯ ডিসেম্বর ২০২২, ১২:৪৪
১৯ ডিসেম্বর ২০২২, ১২:০৭
১৯ ডিসেম্বর ২০২২, ১০:১৫
১৯ ডিসেম্বর ২০২২, ০৯:০০
১৯ ডিসেম্বর ২০২২, ০৮:৩০
১৯ ডিসেম্বর ২০২২, ০০:৫২
১৯ ডিসেম্বর ২০২২, ০০:২৮
১৮ ডিসেম্বর ২০২২, ২২:০০
১৮ ডিসেম্বর ২০২২, ২১:৫৩
১৮ ডিসেম্বর ২০২২, ২১:০৩
ফাইনালে নামতেই ইতিহাসের পাতায় মেসি
১৮ ডিসেম্বর ২০২২, ১৮:৫৫
১৭ ডিসেম্বর ২০২২, ২০:০৩
১৭ ডিসেম্বর ২০২২, ১৬:৫১
১৫ ডিসেম্বর ২০২২, ১৫:৪৫
১৪ ডিসেম্বর ২০২২, ১৫:২৫
সম্পর্কিত
কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে: তথ্যমন্ত্রী
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
সর্বশেষ খবর
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
সার্বিয়াকে হারিয়ে স্বস্তির জয় জার্মানির
সার্বিয়াকে হারিয়ে স্বস্তির জয় জার্মানির
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারালো পর্তুগাল
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারালো পর্তুগাল
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির