রোনালদোদের সঙ্গে থাকছেন না সান্তোস

স্পোর্টস ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২২, ১১:১২ আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ১১:১৬

বিশ্বকাপ ব্যর্থতায় সব কিছু নতুন করে শুরু করতে চাইছে পর্তুগাল। আর নতুন পথচলায় ফার্নান্দো সান্তোস সঙ্গে থাকছেন না। পর্তুগালের কোচের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি।

সান্তোসের ব্যর্থতার পাশাপাশি চলমান বিশ্বকাপে বিতর্কও সঙ্গী ছিল। সর্বকালের রেকর্ড গোলস্কোরার রোনালদোকে বেঞ্চে রেখে শুরুর একাদশ সাজিয়েছিলেন। তার পর তো মরক্কোর কাছে ১-০ গোলে হেরেই পর্তুগালের ছিটকে যাওয়া। বিদায় বেলায় সেই সিদ্ধান্তের কথাও উঠে এসেছে তার কথায়, ‘একটি দলকে নেতৃত্ব দিতে গেলে কিছু কঠিন সিদ্ধান্ত নিতেই হয়। এটা স্বাভাবিক আমি যেটা ঠিক করেছি তাতে সবাই খুশি হয়নি। কিন্তু আমি সব সময় দলের কথা ভেবে এসব সিদ্ধান্ত নিয়েছি।’ 

এক বিবৃতিতে পর্তুগাল ফুটবল সংস্থা জানিয়েছে, দুই পক্ষ একমত হয়েই এমন সিদ্ধান্ত নিয়েছে। আর তা করা হয়েছে নতুন করে পথ চলার লক্ষ্যেই।

নিজের কৌশলের জন্য সব সময় সমালোচিত সান্তোস পর্তুগালের দায়িত্ব নেন ২০১৪ সালে। তার পর ১০৯ ম্যাচে দায়িত্ব পালন করেছেন। তার অধীনেই পর্তুগাল ইউরোর শিরোপা জেতে ২০১৬ সালে। ২০১৮-১৯ মৌসুমে ঘরে তুলে নেশন্স লিগ শিরোপাও।

পর্তুগাল এখন নতুন কোচের সন্ধানে। তবে পর্তুগিজ মিডিয়ার সূত্রে বেশ কয়েকজনের নাম ভেসে ভেড়াচ্ছে। সান্তোসের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে রোমা কোচ হোসে মরিনহো, জাতীয় অনূর্ধ্ব-২১ দলের কোচ রুই হর্হে এবং লিল কোচ পাউলো ফনেস্কার নাম শোনা যাচ্ছে। 

/এফআইআর/
টাইমলাইন: কাতার বিশ্বকাপ
২১ ডিসেম্বর ২০২২, ১৪:৪৬
১৯ ডিসেম্বর ২০২২, ২১:৪০
১৯ ডিসেম্বর ২০২২, ১৯:৩৩
১৯ ডিসেম্বর ২০২২, ১৯:০৩
১৯ ডিসেম্বর ২০২২, ১৭:৩১
১৯ ডিসেম্বর ২০২২, ১২:৪৪
১৯ ডিসেম্বর ২০২২, ১২:০৭
১৯ ডিসেম্বর ২০২২, ১০:১৫
১৯ ডিসেম্বর ২০২২, ০৯:০০
১৯ ডিসেম্বর ২০২২, ০৮:৩০
১৯ ডিসেম্বর ২০২২, ০০:৫২
১৯ ডিসেম্বর ২০২২, ০০:২৮
১৮ ডিসেম্বর ২০২২, ২২:০০
১৮ ডিসেম্বর ২০২২, ২১:৫৩
১৮ ডিসেম্বর ২০২২, ১৮:৫৫
১৭ ডিসেম্বর ২০২২, ২০:০৩
১৭ ডিসেম্বর ২০২২, ১৬:৫১
১৬ ডিসেম্বর ২০২২, ১১:১২
রোনালদোদের সঙ্গে থাকছেন না সান্তোস
১৫ ডিসেম্বর ২০২২, ১৫:৪৫
১৪ ডিসেম্বর ২০২২, ১৫:২৫
সম্পর্কিত
কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে: তথ্যমন্ত্রী
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
সর্বশেষ খবর
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
সার্বিয়াকে হারিয়ে স্বস্তির জয় জার্মানির
সার্বিয়াকে হারিয়ে স্বস্তির জয় জার্মানির
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারালো পর্তুগাল
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারালো পর্তুগাল
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির