আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাবেন মেসি

স্পোর্টস ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২২, ০৬:১১ আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ২০:৪১

‘আমি পাইলাম, ইহাকে পাইলাম, অবশেষে পাইলাম’। পরম আরাধ্য বিশ্বকাপ ট্রপি ছুঁয়ে যেন এমনটাই বলেছেন লিওনেল মেসি। তবে এটাই মেসির বিশ্বকাপের শেষ ম্যাচ ধরা হলেও এখনই জাতীয় দল থেকে অবসর নেওয়ার কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক।

কাতারের দোহায় বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি শুট আউটে মহাকাব্যিক জয়ের পর স্থানীয় একটি টেলিভিশনকে ৩৫ বছর বয়সী মেসি বলেন, ‌‘আমি বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে আরও কয়েকটি ম্যাচের অভিজ্ঞতা চালিয়ে যেতে চাই।’

মেসি বলেছেন, ‘আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে তিনি ২০১৪ সালে একটি বড় আন্তর্জাতিক ট্রফি হারিয়ে ফেলার পর তার ক্যারিয়ার প্রায় শেষ হয়ে গেছে।’

তিনি বলেন, ‘অবশ্যই আমি এটি দিয়ে আমার ক্যারিয়ার শেষ করতে চাই, আমি এর বেশি কিছু চাইতে পারি না।’ তিনি বলেন, ‘আমার ক্যারিয়ার প্রায় শেষ কারণ এটি আমার শেষ বছর।’

এর আগে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ের পরই আর্জেন্টাইন মহানায়ক লিওনেল মেসি জানিয়ে রেখেছিলেন, লুসাইল স্টেডিয়ামের ফাইনাল তার জীবনের শেষ বিশ্বকাপ ম্যাচ হয়ে থাকবে। সর্বকালের সেরা এই মহাতারকা বলেছিলেন, ‘রবিবারের ফাইনালটাই আমার শেষ ম্যাচ হতে যাচ্ছে, এটা নিশ্চিত। পরের বিশ্বকাপ আসতে আরও অনেক বছর বাকি। আমার মনে হয় না আমি সেখানে থাকবো। আর তাই এভাবেই শেষ করাটাই হবে সবচেয়ে ভালো।’

কিন্তু রবিবার বিশ্বকাপ জয়ের পর মেসি দেশের হয়ে খেলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।

২০১৪ বিশ্বকাপের ফাইনালে হারসহ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে অনেক হতাশার পরে মেসি বলেছিলেন, তিনি সব সময় অনুভব করেছিলেন একদিন তার সময় আসবে।

/এনএআর/
টাইমলাইন: কাতার বিশ্বকাপ
২১ ডিসেম্বর ২০২২, ১৪:৪৬
১৯ ডিসেম্বর ২০২২, ২১:৪০
১৯ ডিসেম্বর ২০২২, ১৯:৩৩
১৯ ডিসেম্বর ২০২২, ১৯:০৩
১৯ ডিসেম্বর ২০২২, ১৭:৩১
১৯ ডিসেম্বর ২০২২, ১২:৪৪
১৯ ডিসেম্বর ২০২২, ১২:০৭
১৯ ডিসেম্বর ২০২২, ১০:১৫
১৯ ডিসেম্বর ২০২২, ০৯:০০
১৯ ডিসেম্বর ২০২২, ০৮:৩০
১৯ ডিসেম্বর ২০২২, ০৬:১১
আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাবেন মেসি
১৯ ডিসেম্বর ২০২২, ০০:৫২
১৯ ডিসেম্বর ২০২২, ০০:২৮
১৮ ডিসেম্বর ২০২২, ২২:০০
১৮ ডিসেম্বর ২০২২, ২১:৫৩
১৮ ডিসেম্বর ২০২২, ১৮:৫৫
১৭ ডিসেম্বর ২০২২, ২০:০৩
১৭ ডিসেম্বর ২০২২, ১৬:৫১
১৫ ডিসেম্বর ২০২২, ১৫:৪৫
১৪ ডিসেম্বর ২০২২, ১৫:২৫
সম্পর্কিত
বিশ্বকাপের পর মেসিবিহীন আর্জেন্টিনার চার গোলে জয়, কী বললেন কোচ
ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন মেসি
মেসিহীন আর্জেন্টিনার উড়ন্ত সূচনা, ৪ গোল দিলো বলিভিয়াকে
সর্বশেষ খবর
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
সার্বিয়াকে হারিয়ে স্বস্তির জয় জার্মানির
সার্বিয়াকে হারিয়ে স্বস্তির জয় জার্মানির
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারালো পর্তুগাল
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারালো পর্তুগাল
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির