মেসিকে নিয়ে বাজি, সাড়ে ৮ লাখ টাকা জিতলেন আগুয়েরো

স্পোর্টস ডেস্ক 
২১ ডিসেম্বর ২০২২, ১৮:১৭আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ১৯:০৯

ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছরের শিরোপা খরা ঘুচিয়েছে আর্জেন্টিনা। তাতে পঞ্চম বিশ্বকাপ খেলতে এসে মেসি অবশেষে ট্রফিতে চুমু খাওয়ার সুযোগ পেয়েছেন। হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। মেসি টুর্নামেন্ট সেরা হওয়ায় লাভবান হয়েছেন তার জাতীয় দলের সাবেক সতীর্থ সের্জিও আগুয়েরোও। কীভাবে? কাতার বিশ্বকাপে মেসি সেরা খেলোয়াড় হবেন- এমন বাজি ধরেছিলেন তিনি। বাজিতে পরে জিতেও গেছেন।

সব মিলিয়ে সাত গোল, তিন অ্যাসিস্টে সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

বাজি ধরার তথ্য জানিয়েছেন আগুয়েরো নিজেই। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি স্টোরি দিয়েছেন। সেখানে দেখা গেছে, মেসি গোল্ডেন বল জেতায় আগুয়েরো বাজিতে ৮ হাজার ২৬৪ ডলার জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে আট লাখ টাকা!

মেসি সেরার পুরস্কার জিতবেন এমনটা অনুমান করেই আগুয়েরো ১ হাজার ১ ডলার বাজি ধরেছিলেন। পরে তার অনুমান সঠিক প্রমাণিত হওয়ায় সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় ৭ হাজার ২৬৩ ডলারে। স্টোরির নিচে আগুয়েরো হাসির ইমোজি দিয়ে লিখেছেন, ‘গত ১৭ নভেম্বর, আমি বাজি ধরেছিলাম যে বিশ্বকাপের সেরা খেলোয়াড় মেসি হবেন এবং আমি ঠিকই বুঝতে পেরেছিলাম।’

/আরআই/এফআইআর/এমওএফ/
টাইমলাইন: কাতার বিশ্বকাপ
২১ ডিসেম্বর ২০২২, ১৮:১৭
মেসিকে নিয়ে বাজি, সাড়ে ৮ লাখ টাকা জিতলেন আগুয়েরো
২১ ডিসেম্বর ২০২২, ১৪:৪৬
১৯ ডিসেম্বর ২০২২, ২১:৪০
১৯ ডিসেম্বর ২০২২, ১৯:০৩
১৯ ডিসেম্বর ২০২২, ১৭:৩১
১৯ ডিসেম্বর ২০২২, ১২:৪৪
১৯ ডিসেম্বর ২০২২, ১২:০৭
১৯ ডিসেম্বর ২০২২, ১০:১৫
১৯ ডিসেম্বর ২০২২, ০৯:০০
১৯ ডিসেম্বর ২০২২, ০৮:৩০
১৯ ডিসেম্বর ২০২২, ০০:৫২
১৯ ডিসেম্বর ২০২২, ০০:২৮
১৮ ডিসেম্বর ২০২২, ২২:০০
১৮ ডিসেম্বর ২০২২, ১৮:৫৫
১৭ ডিসেম্বর ২০২২, ২০:০৩
১৭ ডিসেম্বর ২০২২, ১৬:৫১
১৫ ডিসেম্বর ২০২২, ১৫:৪৫
সম্পর্কিত
কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে: তথ্যমন্ত্রী
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
সর্বশেষ খবর
ক্রেতা সেজে যোগাযোগ করলো পুলিশ, গিয়ে দেখলো অটোরিকশার গ্যারেজ অস্ত্র তৈরির কারখানা
ক্রেতা সেজে যোগাযোগ করলো পুলিশ, গিয়ে দেখলো অটোরিকশার গ্যারেজ অস্ত্র তৈরির কারখানা
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধ: পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধ: পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব
প্রধানমন্ত্রী উপযুক্ত সময়ে ভারত সফর করবেন: হুমায়ুন কবির
প্রধানমন্ত্রী উপযুক্ত সময়ে ভারত সফর করবেন: হুমায়ুন কবির
সীমান্তের ওপারে আমরা কাউন্টার পার্টকেও দেখতে পাবো: স্বরাষ্ট্রমন্ত্রী
সীমান্তের ওপারে আমরা কাউন্টার পার্টকেও দেখতে পাবো: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন