সৌদি আরবের কাছে হারটাই মেসিদের তাতিয়ে দিয়েছিল

স্পোর্টস ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২২, ১২:৩০ আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ১৬:৫৭

কাতার বিশ্বকাপে প্রথম অঘটনের শিকার হতে হয়েছিল আর্জেন্টিনাকেই। সৌদি আরবের কাছে ২-১ গোলে পরাজয়ের পর তাদের নিয়ে ‘গেলো গেলো’ রবও উঠেছিল। সেই আর্জেন্টিনা এখন কাতার বিশ্বকাপের শিরোপা মঞ্চে। ভাবা যায়? আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি জানিয়েছেন, শুরুর হারটাই মেসিদের তাতিয়ে দিয়েছিল! প্রথম হারের পর ভক্তদের অকুণ্ঠ সমর্থন আর ভালোবাসা তাদের ঘুরে দাঁড়াতে প্রেরণা জুগিয়েছে।   

আলবিসেস্তেরা প্রথম পরাজয়ের পর টানা ৫ ম্যাচ জিতেছে। টানা সাফল্যের কারণ জানাতে গিয়ে আর্জেন্টিনা কোচ বলেছেন, ‘সৌদি আরবের কাছে পরাজয়ের পর আমরা ভক্ত, পুরো দেশের কাছ থেকে অকুণ্ঠ সমর্থন আর ভালোবাসা পেয়েছি। এটা আশ্চর্যজনকভাবে আমাদের ঘুরে দাঁড়াতে শক্তি ও প্রেরণা জুগিয়েছে।’

আর্জেন্টিনার টানা সাফল্য আবেগআপ্লুত স্ক্যালোনি নিজেও। তার কথা, ‘আমি আবেগপ্রবণ হতে চাই না। কিন্তু আর সব আর্জেন্টাইনের মতো আমিও স্বপ্নের দুনিয়াতে থাকায় আবেগ না ছুঁয়ে পারে না। নিজের দেশকে প্রতিনিধিত্ব করা সবসময়ই আবেগের।’

কোচের কথার সঙ্গে মিল খুঁজে পাওয়া গেলো লিওনেল মেসির কথাতেও। তিনি জানিয়েছেন, বিশ্বকাপে ওভাবে শুরু করাটা তাদের ভীষণভাবে আঘাত দিয়েছিল, ‘বিশ্বকাপ এভাবে শুরু করাটা আমাদের বিশাল ধাক্কা দিয়েছিল। চিন্তাও করিনি সৌদি আরবের কাছে ওভাবে হেরে যাবো। তারপর তো বাকি সময়টা আমাদের জন্য অ্যাসিড টেস্ট ছিল। পুরো দল কিন্তু সেটা প্রমাণও করেছে আমরা কতটা দৃঢ়চেতা।’

/এফআইআর/এমওএফ/  
টাইমলাইন: কাতার বিশ্বকাপ
২১ ডিসেম্বর ২০২২, ১৪:৪৬
১৯ ডিসেম্বর ২০২২, ২১:৪০
১৯ ডিসেম্বর ২০২২, ১৯:৩৩
১৯ ডিসেম্বর ২০২২, ১৯:০৩
১৯ ডিসেম্বর ২০২২, ১৭:৩১
১৯ ডিসেম্বর ২০২২, ১২:৪৪
১৯ ডিসেম্বর ২০২২, ১২:০৭
১৯ ডিসেম্বর ২০২২, ১০:১৫
১৯ ডিসেম্বর ২০২২, ০৯:০০
১৯ ডিসেম্বর ২০২২, ০৮:৩০
১৯ ডিসেম্বর ২০২২, ০০:৫২
১৯ ডিসেম্বর ২০২২, ০০:২৮
১৮ ডিসেম্বর ২০২২, ২২:০০
১৮ ডিসেম্বর ২০২২, ২১:৫৩
১৮ ডিসেম্বর ২০২২, ১৮:৫৫
১৭ ডিসেম্বর ২০২২, ২০:০৩
১৭ ডিসেম্বর ২০২২, ১৬:৫১
১৫ ডিসেম্বর ২০২২, ১৫:৪৫
১৪ ডিসেম্বর ২০২২, ১৫:২৫
১৪ ডিসেম্বর ২০২২, ১২:৩০
সৌদি আরবের কাছে হারটাই মেসিদের তাতিয়ে দিয়েছিল
সম্পর্কিত
কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে: তথ্যমন্ত্রী
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
সর্বশেষ খবর
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
সার্বিয়াকে হারিয়ে স্বস্তির জয় জার্মানির
সার্বিয়াকে হারিয়ে স্বস্তির জয় জার্মানির
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারালো পর্তুগাল
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারালো পর্তুগাল
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির