ফুটবল সম্পর্কে এমবাপ্পে কিছুই জানে না: মার্তিনেজ

স্পোর্টস ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২২, ১৫:৩৮ আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ১৮:০১

বিশ্বকাপ ফাইনাল বলে কথা। মহারণের আগে কথার লড়াই বেশ উত্তাপ ছড়ানোর কথা। হচ্ছেও তা-ই। আর্জেন্টিনা গোলকিপার এমি মার্তিনেজই যেমন ফ্রান্সের প্রাণভোমরা কিলিয়ান এমবাপ্পের সমালোচনায় মাতলেন! অবশ্য মার্তিনেজকে এভাবে উসকে দেওয়ার জন্য দায়ী এমবাপ্পে নিজেই।

এমবাপ্পে মে মাসে লাতিন অঞ্চলের ফুটবল নিয়ে সমালোচনা করেছিলেন। বলেছিলেন, ইউরোপিয়ান দলগুলো বিশ্বকাপের জন্য ভালোভাবে প্রস্তুতি নেয়। কারণ, তারা একে অপরের বিপক্ষে উঁচুমানের ম্যাচ খেলে থাকে সবসময়। তুলনায় ব্রাজিল-আর্জেন্টিনা সেভাবে চাহিদা মেটাতে পারে না!

এই ধরনের মন্তব্য স্বাভাবিকভাবেই কারও পক্ষে ভালোভাবে নেওয়ার কথা নয়। বিশেষ করে ওই দুটি দলের একটি যখন ফাইনালে ফ্রান্সেরই প্রতিপক্ষ। ম্যাচের আগে ফরাসি তারকার কথা মনে করিয়ে দিতেই মার্তিনেজ বলেছেন, ‘ফুটবল সম্পর্কে আসলে এমবাপ্পে কিছুই জানে না। ও তো দক্ষিণ আমেরিকায় খেলেনি। আর এখানে না খেলে থাকলে এসব কথা বলা উচিত নয়। তবে আমার কাছে মনে হয় না ওর কথায় কোনও প্রভাব ফেলবে। আমরা দুর্দান্ত একটি দল; লোকে সেভাবেই স্বীকৃতি দেয়।’

শুধু মার্তিনেজই এমবাপ্পের কথার প্রতিবাদ করেননি। আরেক তারকা স্ট্রাইকার লাউতারো মার্তিনেজও বলেছেন, ‘এই ধরনের কথা বলা অন্যায়।’

/এফআইআর/এমওএফ/
টাইমলাইন: কাতার বিশ্বকাপ
২১ ডিসেম্বর ২০২২, ১৪:৪৬
১৯ ডিসেম্বর ২০২২, ২১:৪০
১৯ ডিসেম্বর ২০২২, ১৯:৩৩
১৯ ডিসেম্বর ২০২২, ১৯:০৩
১৯ ডিসেম্বর ২০২২, ১৭:৩১
১৯ ডিসেম্বর ২০২২, ১২:৪৪
১৯ ডিসেম্বর ২০২২, ১২:০৭
১৯ ডিসেম্বর ২০২২, ১০:১৫
১৯ ডিসেম্বর ২০২২, ০৯:০০
১৯ ডিসেম্বর ২০২২, ০৮:৩০
১৯ ডিসেম্বর ২০২২, ০০:৫২
১৯ ডিসেম্বর ২০২২, ০০:২৮
১৮ ডিসেম্বর ২০২২, ২২:০০
১৮ ডিসেম্বর ২০২২, ২১:৫৩
১৮ ডিসেম্বর ২০২২, ১৮:৫৫
১৮ ডিসেম্বর ২০২২, ১৫:৩৮
ফুটবল সম্পর্কে এমবাপ্পে কিছুই জানে না: মার্তিনেজ
১৭ ডিসেম্বর ২০২২, ২০:০৩
১৭ ডিসেম্বর ২০২২, ১৬:৫১
১৫ ডিসেম্বর ২০২২, ১৫:৪৫
১৪ ডিসেম্বর ২০২২, ১৫:২৫
সম্পর্কিত
কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে: তথ্যমন্ত্রী
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
সর্বশেষ খবর
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
সার্বিয়াকে হারিয়ে স্বস্তির জয় জার্মানির
সার্বিয়াকে হারিয়ে স্বস্তির জয় জার্মানির
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারালো পর্তুগাল
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারালো পর্তুগাল
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির