কিছু ফরাসিও মেসির হাতে বিশ্বকাপ দেখতে চায়: দেশম

তানজীম আহমেদ, দোহা (কাতার থেকে)
১৭ ডিসেম্বর ২০২২, ২১:০০ আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ২১:০০

দিদিয়ের দেশম নানান চাপে আছেন। এমনিতে দল ফাইনালে খেলার অপেক্ষায় আছে। শিরোপা ধরে রাখতে হলে আগামীকাল আর্জেন্টিনাকে হারাতে হবে। সেই লক্ষে কৌশল সাজিয়ে যাচ্ছেন। কিন্তু তার আগেই প্রতিপক্ষকে নানাজন নানাভাবে এগিয়ে রাখছেন। কেউ কেউ তো মেসির হাতে বিশ্বকাপ দেখতে চান বলে মন্তব্য করেছেন। মন্তব্যকারীদের মধ্যে ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী সদস্য ডেভিড ত্রেজেগেও আছেন! আছেন আরও অনেকে।

এটা নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলতে হলো ফ্রান্সের বর্তমান কোচ দিদিয়ের দেশমকে। চাপটা বুঝেই ৯৮ বিশ্বকাপ জয়ী অন্যতম ফুটবলার বলেছেন, ‘বিশ্বকাপের ফাইনালে ম্যাচটিই আসল, তবে কিছু কিছু বিষয়ও বিশেষভাবে উঠে আসছে। আমি জানি, আর্জেন্টিনার মানুষ এবং হয়তো কিছু ফরাসিও মেসির বিশ্বকাপ জয় দেখতে চান।’

তবে বাইরে থেকে যতই বোঝা যাক না কেন আসলে দেশম কতটুকু চাপে আছেন তা তিনিই ভালো বলতে পারবেন। কাতার বিশ্বকাপ জিততে পারলে অনন্য কীর্তি গড়বেন। অধিনায়ক ও কোচ হয়ে একবার করে জিতেছেন। এবার কোচ হয়ে দ্বিতীয়বার শিরোপার স্বাদ নেওয়ার সুযোগ আছে। তাই তো সবকিছু পরিষ্কার করেছেন এভাবে, ‘আমি চিন্তিত নই, চাপেই নেই। এমন ম্যাচের জন্য প্রস্তুতিপর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শান্ত থাকা। সেভাবে দলকে সাজাচ্ছি।’

এই ম্যাচে মেসিকে ঘিরে আলোচনা কম হচ্ছে না। কেউ না কেউ মেসির প্রসঙ্গ তুলে আনছেন। তবে ফ্রেঞ্চ গোলকিপার হুগো লরিস শুধু মেসিকে নিয়েই ভাবতে চাইছে না, ‘এই প্রতিযোগিতাটি অনেক গুরুত্বপূর্ণ, সেখানে আলাদা করে একজন খেলোয়াড়ের ওপর দৃষ্টি দেওয়া ঠিক হবে না। এটা দুই গ্রেট ফুটবল জাতির মধ্যে ফাইনাল। তবে মেসির মতো এমন খেলোয়াড়ের মুখোমুখি হতে হলে তার দিকে আলাদা নজর দিতেই হয়। কিন্তু ম্যাচটা শুধু তাকে নিয়ে নয়। অন্যরা আছে।’

/এমআর/
টাইমলাইন: কাতার বিশ্বকাপ
২১ ডিসেম্বর ২০২২, ১৪:৪৬
১৯ ডিসেম্বর ২০২২, ২১:৪০
১৯ ডিসেম্বর ২০২২, ১৯:৩৩
১৯ ডিসেম্বর ২০২২, ১৯:০৩
১৯ ডিসেম্বর ২০২২, ১৭:৩১
১৯ ডিসেম্বর ২০২২, ১২:৪৪
১৯ ডিসেম্বর ২০২২, ১২:০৭
১৯ ডিসেম্বর ২০২২, ১০:১৫
১৯ ডিসেম্বর ২০২২, ০৯:০০
১৯ ডিসেম্বর ২০২২, ০৮:৩০
১৯ ডিসেম্বর ২০২২, ০০:৫২
১৯ ডিসেম্বর ২০২২, ০০:২৮
১৮ ডিসেম্বর ২০২২, ২২:০০
১৮ ডিসেম্বর ২০২২, ২১:৫৩
১৮ ডিসেম্বর ২০২২, ১৮:৫৫
১৭ ডিসেম্বর ২০২২, ২১:০০
কিছু ফরাসিও মেসির হাতে বিশ্বকাপ দেখতে চায়: দেশম
১৭ ডিসেম্বর ২০২২, ২০:০৩
১৭ ডিসেম্বর ২০২২, ১৬:৫১
১৫ ডিসেম্বর ২০২২, ১৫:৪৫
১৪ ডিসেম্বর ২০২২, ১৫:২৫
সম্পর্কিত
কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে: তথ্যমন্ত্রী
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
সর্বশেষ খবর
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
সার্বিয়াকে হারিয়ে স্বস্তির জয় জার্মানির
সার্বিয়াকে হারিয়ে স্বস্তির জয় জার্মানির
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারালো পর্তুগাল
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারালো পর্তুগাল
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির