পেলে-ম্যারাডোনার কাতারে মেসি

মাহফুজ রাহমান
১৯ ডিসেম্বর ২০২২, ০৮:৩০ আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ০১:৩৭

চ্যাম্পিয়ন হওয়ার রাতে পুরো আর্জেন্টিনায় জনতার ঢল। রাতভর চলে উদযাপন। ঈশ্বরের আসনে মেসি। পাশে আছেন আরও একজন। ম্যারাডোনা, ডিয়েগো ম্যারাডোনা।

মহামহিম পেলের হিমালয়সম অস্তিত্ব বড় চ্যালেঞ্জের মুখে পড়েছিল ১৯৮৬ সালে তার হাত ধরেই। রাতারাতি সর্বকালের সেরা লড়াইয়ে সেই সময় থেকেই আর একমেবাদ্বিতীয়ম থাকেননি পেলে। দেখতে দেখতে পেরিয়ে গেছে তিনটি যুগ। এখন পেলে-ম্যারাডোনার সঙ্গে একাসনে মেসিকেও রাখতেই হবে।

ডিয়েগো আর নেই। কিন্তু যদি মৃত্যু-পরবর্তী জীবন বলে কিছু থাকে, আজ নিশ্চয়ই আশ্চর্য হাসিতে ফেটে পড়ছেন তিনি। দেখছেন, লিও কী অবিশ্বাস্য কীর্তি গড়ে ফেলেছেন!

আফসোসও কি হচ্ছে তার? যদি ২০১০ সালে তিনি কোচ থাকা অবস্থায় মেসি জিততেন বিশ্বকাপ?

পেলে-ম্যারাডোনার কাতারে মেসি

সেই আফসোস ছাপিয়ে ক্যারিয়ারের সায়াহ্নে পৌঁছে জাদুকর মেসির কথা ভাবতে বসলে আনন্দাশ্রু বয়ে যাবে না তার চোখেও? আজ থেকে যে দুটো নাম আরও বেশি করে পাশাপাশি উচ্চারিত হবে তার দেশে। মেসি-ম্যারাডোনা।

জীবদ্দশায় রিক্ত হাতে ফেরা মেসিদের কান্নার দৃশ্যই দেখেছেন তিনি। কিন্তু এবার ঈশ্বর দুহাত ভরিয়ে দিলেন। বিশ্বকাপের পাশাপাশি গোল্ডেন বলেরও মালিক মেসি। মাথা উঁচু করে বিশ্বকাপকে বিদায় জানালেন আর্জেন্টাইন তারকা।

নিশ্চয়ই স্বর্গ থেকে এককালীন ছাত্রের কীর্তি স্থাপন দেখলেন ম্যারাডোনা। মেসিকে ’২২-এর ম্যারাডোনা হতে দেখে নিশ্চিতভাবেই তার থেকে গর্বে বুকটা ভরে উঠেছে ‘৮৬-এর ডিয়েগোর।

/এমআর/এনএআর/
টাইমলাইন: কাতার বিশ্বকাপ
২১ ডিসেম্বর ২০২২, ১৪:৪৬
১৯ ডিসেম্বর ২০২২, ২১:৪০
১৯ ডিসেম্বর ২০২২, ১৯:৩৩
১৯ ডিসেম্বর ২০২২, ১৯:০৩
১৯ ডিসেম্বর ২০২২, ১৭:৩১
১৯ ডিসেম্বর ২০২২, ১২:৪৪
১৯ ডিসেম্বর ২০২২, ১২:০৭
১৯ ডিসেম্বর ২০২২, ১০:১৫
১৯ ডিসেম্বর ২০২২, ০৯:০০
১৯ ডিসেম্বর ২০২২, ০৮:৩০
পেলে-ম্যারাডোনার কাতারে মেসি
১৯ ডিসেম্বর ২০২২, ০০:৫২
১৯ ডিসেম্বর ২০২২, ০০:২৮
১৮ ডিসেম্বর ২০২২, ২২:০০
১৮ ডিসেম্বর ২০২২, ২১:৫৩
১৮ ডিসেম্বর ২০২২, ১৮:৫৫
১৭ ডিসেম্বর ২০২২, ২০:০৩
১৭ ডিসেম্বর ২০২২, ১৬:৫১
১৫ ডিসেম্বর ২০২২, ১৫:৪৫
১৪ ডিসেম্বর ২০২২, ১৫:২৫
সম্পর্কিত
বিশ্বকাপের পর মেসিবিহীন আর্জেন্টিনার চার গোলে জয়, কী বললেন কোচ
ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন মেসি
মেসিহীন আর্জেন্টিনার উড়ন্ত সূচনা, ৪ গোল দিলো বলিভিয়াকে
সর্বশেষ খবর
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
সার্বিয়াকে হারিয়ে স্বস্তির জয় জার্মানির
সার্বিয়াকে হারিয়ে স্বস্তির জয় জার্মানির
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারালো পর্তুগাল
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারালো পর্তুগাল
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির