প্রথমার্ধেই কোরিয়ার জালে চার গোল ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২২, ০১:৫০আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ০৮:৪০

কাতার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে যেন গোল উৎসবে নেমেছে ব্রাজিল। ম্যাচের প্রথমার্ধেই কোরিয়ার জালে চার গোল করেছেন নেইমার-জেসুসরা। দোহার স্টেডিয়াম ৯৭৪-এ  ম্যাচের শুরু থেকে রুদ্রমূর্তিতে ব্রাজিল।

৭ মিনিটে দুর্দান্ত আক্রমণে এগিয়ে যায় ব্রাজিল। গোল করেন ভিনিসিয়ুর জুনিয়র। ডান দিকে অসাধারণ পাস। বাঁ দিকে বল পান ভিনিসিয়ুস। গোল করেই গোটা দলের সাম্বার নাচ।

১০ মিনিটে আবারও গোল। রিচার্লিসনকে বক্সের মধ্যে ফাউল করেন দক্ষিণ কোরিয়ার ফুটবলার। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির নির্দেশ দেন। ঠান্ডা মাথায় গোল করলেন নেইমার। চলতি বিশ্বকাপে এটাই নেইমারের প্রথম গোল।

খেলার ২৯ মিনিটে রিচার্লিসন ঝলক। মাথায় বল নিয়ে জাগলিং করে সতীর্থদের সঙ্গে অনবদ্য পাস খেললেন। সেখান থেকে সিলভার পাসে গোল করলেন রিচার্লিসন।

৩৬ মিনিটে ৪-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। এবার লুকাস পাকেতা। বাঁ দিক থেকে ক্রস দিয়েছিলেন ভিনিসিয়ুস। সেখান থেকে চলতি বলে শটে গোল পাকুয়েতার।

/এমআর/
টাইমলাইন: কাতার বিশ্বকাপ
২১ ডিসেম্বর ২০২২, ১৪:৪৬
১৯ ডিসেম্বর ২০২২, ২১:৪০
১৯ ডিসেম্বর ২০২২, ১৯:০৩
১৯ ডিসেম্বর ২০২২, ১৭:৩১
১৯ ডিসেম্বর ২০২২, ১২:৪৪
১৯ ডিসেম্বর ২০২২, ১২:০৭
১৯ ডিসেম্বর ২০২২, ১০:১৫
১৯ ডিসেম্বর ২০২২, ০৯:০০
১৯ ডিসেম্বর ২০২২, ০৮:৩০
১৯ ডিসেম্বর ২০২২, ০০:৫২
১৯ ডিসেম্বর ২০২২, ০০:২৮
১৮ ডিসেম্বর ২০২২, ২২:০০
১৮ ডিসেম্বর ২০২২, ১৮:৫৫
১৭ ডিসেম্বর ২০২২, ২০:০৩
১৭ ডিসেম্বর ২০২২, ১৬:৫১
১৫ ডিসেম্বর ২০২২, ১৫:৪৫
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম