মেসি-আলভারেজের গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২২, ০১:৫১আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ০২:৫৯

ফাইনালে ওঠার লড়াইয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা। আলবেসিলেস্তদের হয়ে পেনাল্টি থেকে একটি গোল করেছেন লিওনেল মেসি। এটি চলতি বিশ্বকাপে তার পঞ্চম গোল। দ্বিতীয় গোলটি করেন জুলিয়ান আলভারেজ।

এদিন ম্যাচের শুরুতে নিজেদের মধ্যে বল ধরে খেলার চেষ্টা করে আর্জেন্টিনা। ছোট ছোট পাসে আক্রমণে উঠেন মেসিরা। অন্য দিকে ক্রোয়েশিয়া খেলছিল প্রেসিং ফুটবল। মেসিদের পায়ে বল থাকলেই তাড়া করছেন মদ্রিচরা।

ম্যাচের প্রথম ১৫ মিনিটে বলের দখল অনেক বেশি ছিল ক্রোয়েশিয়ার কাছে। দ্রুতগতিতে আক্রমণে ওঠার চেষ্টা করে তারা। তবে ভালো সুযোগ তৈরি করতে পারছিল না ক্রোয়েশিয়া।

ম্যাচের ৩৫ মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। বক্সের মধ্যে ফের্নান্দেজকে ফাউল করেন ক্রোট গোলকিপার লিভাকোভিচ। পেনাল্টি দেন রেফারি। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি মেসি। গোলরক্ষকের বাঁ দিক দিয়ে জালে জড়িয়ে দেন তিনি। এগিয়ে যায় আর্জেন্টিনা।

এরপর ৩৯ মিনিটে গোল করলেন জুলিয়ান আলভারেজ। প্রতি আক্রমণ থেকে নিজেদের অর্ধে বল ধরে প্রায় ৫০ গজ দৌড়ে যান তিনি। বক্সের বাইরে তিন ডিফেন্ডারকে চমক দিয়ে বক্সে ঢোকেন। লিভাকোভিচকে পরাস্ত করে গোল করেন তিনি। তবে সেই গোলে ক্রোয়েশিয়ার ডিফেন্ডারদেরও ভুল ছিল। আলভারেজকে আটকাতে পারেননি তারা।

ম্যাচের ৪৩ মিনিটে তৃতীয় গোল করে ফেলতে পারত আর্জেন্টিনা। মেসির কর্নার থেকে জোরালো হেড করেন ম্যাক অ্যালিস্টার। কোনও রকমে সেই বল বাঁচান লিভাকোভিচ।

/এমআর/
টাইমলাইন: কাতার বিশ্বকাপ
২১ ডিসেম্বর ২০২২, ১৪:৪৬
১৯ ডিসেম্বর ২০২২, ২১:৪০
১৯ ডিসেম্বর ২০২২, ১৯:০৩
১৯ ডিসেম্বর ২০২২, ১৭:৩১
১৯ ডিসেম্বর ২০২২, ১২:৪৪
১৯ ডিসেম্বর ২০২২, ১২:০৭
১৯ ডিসেম্বর ২০২২, ১০:১৫
১৯ ডিসেম্বর ২০২২, ০৯:০০
১৯ ডিসেম্বর ২০২২, ০৮:৩০
১৯ ডিসেম্বর ২০২২, ০০:৫২
১৯ ডিসেম্বর ২০২২, ০০:২৮
১৮ ডিসেম্বর ২০২২, ২২:০০
১৮ ডিসেম্বর ২০২২, ১৮:৫৫
১৭ ডিসেম্বর ২০২২, ২০:০৩
১৭ ডিসেম্বর ২০২২, ১৬:৫১
১৫ ডিসেম্বর ২০২২, ১৫:৪৫
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম