বিশ্ববাজারে শেয়ার ও বন্ডে জোয়ার, স্বর্ণের দাম সর্বোচ্চে

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুন ২০২৬, ১৫:০২আপডেট : ১৫ জুন ২০২৬, ১৫:০২

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া ঐতিহাসিক চুক্তির ইতিবাচক প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। এই চুক্তি বিশ্বব্যাপী মূল্যস্ফীতির চাপ কমাবে এবং সুদের হার আরও বাড়ানোর প্রয়োজনীয়তা হ্রাস করবে এমন আশাবাদে এশিয়ার শেয়ার ও বন্ড বাজারে বড় ধরনের উত্থান হয়েছে।

একই সঙ্গে বৈশ্বিক বাজারে স্পট গোল্ড বা সোনার দাম বেড়েছে। সোমবার (১৫ জুন) স্পট স্বর্ণের দাম ২ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩২৩ দশমিক ২৯ ডলারে পৌঁছায়। এটি ৯ জুনের পর সর্বোচ্চ অবস্থান এবং টানা তৃতীয় দিনের মতো দাম বৃদ্ধির ধারাবাহিকতা।

এশিয়ার পাশাপাশি ইউরোপের বাজারেও এর বড় হাওয়া লেগেছে। ইউরোপে ইউরোটক্স ৫০ ফিউচার্স এবং ড্যাক্স ফিউচার্স উভয় ক্ষেত্রেই ১.৭ শতাংশ করে সূচক বেড়েছে। অন্যদিকে এফটিএসই ফিউচার্সের সূচক বেড়েছে ০.৭ শতাংশ।

মার্কিন বাজারেও এই চুক্তির প্রভাব স্পষ্ট। যুক্তরাষ্ট্রের এসঅ্যান্ডপি ৫০০ ফিউচার্স ১.২ শতাংশ এবং নাসডাক ফিউচার্স ১.৯ শতাংশ লাফিয়ে ওপরে উঠেছে।

সূত্র: রয়টার্স

/এএস/
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
১৫ জুন ২০২৬, ১৫:০২
বিশ্ববাজারে শেয়ার ও বন্ডে জোয়ার, স্বর্ণের দাম সর্বোচ্চে
সম্পর্কিত
ইরান-মার্কিন সমঝোতা স্মারকের পূর্ণাঙ্গ দফা প্রকাশ করলো অ্যাক্সিওস
টেক্সাসে ঘুর্ণিঝড় ‘আর্থার’-এর আঘাত, বন্যার শঙ্কা
শুক্রবার নয়, আজই সই হতে পারে ইরান-মার্কিন চুক্তি!
সর্বশেষ খবর
চার দিন ধরে পড়ে আছি, বাচ্চাগুলার মুখের দি‌কে তাকায় সরাই নেন
চার দিন ধরে পড়ে আছি, বাচ্চাগুলার মুখের দি‌কে তাকায় সরাই নেন
শেষ মুহূর্তে পানামার হৃদয় ভাঙলো ঘানা
শেষ মুহূর্তে পানামার হৃদয় ভাঙলো ঘানা
ফ্ল্যাট বাসায় দুই সন্তানের মায়ের গলা কাটা লাশ
ফ্ল্যাট বাসায় দুই সন্তানের মায়ের গলা কাটা লাশ
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সর্বাধিক পঠিত
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা