দুর্গাপুরে ধানের শীষ ও ফুটবলের সমর্থকদের সংঘর্ষ

রাজশাহী প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৩২ আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৩২

রাজশাহী-৫ আসনের দুর্গাপুর উপজেলায় ধানের শীষ ও স্বতন্ত্র ফুটবল প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৫০ মিনিটে দুর্গাপুর উপজেলার নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম ভোটকেন্দ্রের সামনে এলে ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মণ্ডলের সমর্থকদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষ শুরু হয়। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে কেন্দ্রের পরিবেশ শান্ত রয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কোনও গুরুতর আহতের ঘটনা ঘটেনি এবং সাময়িক উত্তেজনা কাটিয়ে ভোটগ্রহণ স্বাভাবিকভাবেই অব্যাহত রয়েছে। ভোটাররা আবারও লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

অন্যদিকে, রাজশাহীর চারঘাট উপজেলার একটি ভোটকেন্দ্রে অবৈধভাবে প্রবেশ করার অভিযোগে স্থানীয় জামায়াতে ইসলামীর চার কর্মীকে আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে তারা চারঘাট উপজেলার পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রবেশ করেছিলেন।

কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার আকরামুল ইসলাম জানান, বুধবার রাত ৮টার দিকে চার জন কেন্দ্রটিতে প্রবেশ করেন। তখন আনসার সদস্যরা তাদের আটকে দেন। এরই মধ্যে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের অবরুদ্ধ করে ফেলেন। তাদের দাবি যে, যারা কেন্দ্রে ঢুকেছিলেন তারা জামায়াতের কর্মী।

প্রিসাইডিং অফিসার জানান, পরে রাত ১১টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে তাদের থানায় নিয়ে যান।

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস বলেন, ‘ভোটের আগের রাতে ভোটকেন্দ্রে প্রবেশের কারও অনুমতি নেই। তারা অবৈধভাবে ভোটকেন্দ্রে প্রবেশ করেছিলেন। তাই তাদের আটক করা হয়েছে।’

তিনি জানান, আটকদের চারঘাট থানায় রাখা হয়েছে। তাদের বিষয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত নেবেন।

/এমএএ/
টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪৩
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩২
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০৮
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪২
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫১
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৬
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৬
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫১
১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১৩
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১৬
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৮
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩৫
সম্পর্কিত
দিনে বিএনপি, রাতে গুপ্ত ষড়যন্ত্র করে সাতক্ষীরার চারটি আসনে বিএনপিকে হারানো হয়েছে: আইনমন্ত্রী
সরকারি গাছ কেটে আসলাম চৌধুরীর জন্য বিক্ষোভ, বিএনপির দুই কর্মী গ্রেফতার
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলে নেতাকর্মীদের ক্ষোভ
সর্বশেষ খবর
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি