পরীর হাতে আঁকা ‘ডোন্ট লাভ মি বিচ’

রায়হানুল ইসলাম আকন্দ, গাজীপুর
০১ সেপ্টেম্বর ২০২১, ১০:১৭আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ১২:২৬

মাদক মামলায় কারাগার থেকে মুক্তি পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। বুধবার (০১ সেপ্টেম্বর) ৯টা ৩৭ মিনিটে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে বেরিয়ে তিনি উপস্থিত জনতাকে হাত তুলে শুভেচ্ছা জানান। এ সময় তার ডান হাতে ‌‘ডোন্ট লাভ মি বিচ’ আঁকা দেখা যায়।

এর আগে সকাল ৯টা ২১ মিনিটে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভীর কাছে তাকে হস্তান্তর করেন কাশিমপুর কারা কর্তৃপক্ষ। পরে ৯টা ৩৭ মিনিটে বের হন। পরীমণিকে নিতে কারাফটকে উপস্থিত ছিলেন তার খালু মোহাম্মদ জসিম উদ্দিন।

কারাগার থেকে বের হওয়ার পর পরীমণির সঙ্গে কথা বলতে চান গণমাধ্যমকর্মীরা। তবে প্রাইভেট কার নিয়ে সাত মিনিট দাঁড়িয়ে থাকলেও তিনি কোনও কথা বলেননি। এ সময় উপস্থিত জনতা তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। তিনিও হাত নেড়ে ভালোবাসার জবাব দেন। তবে তাকে উচ্ছ্বসিত দেখা যায়। এরপর গাড়ি নিয়ে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী ও খালু জসিম উদ্দিনের সঙ্গে বাসার উদ্দেশ্যে চলে যান পরীমণি।

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে পরীমণির জামিনের আদেশ দেন ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। নারী, অভিনেত্রী ও অসুস্থতা বিবেচনায় ৫০ হাজার টাকা মুচলেকায় তিনি পরীমণির জামিন মঞ্জুর করেন। কিন্তু গতকাল তার জামিনের কাগজপত্র কারাগারে না পৌঁছায় মুক্তি দেয়নি কারা কর্তৃপক্ষ।

এদিন পরীমণির পক্ষে জামিন শুনানি করেন তার আইনজীবী মজিবুর রহমান, নীলাঞ্জনা রিফাত সুরভী, কামরুজ্জামান চৌধুরীসহ অনেকে। অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন।

গত ৪ আগস্ট রাতে রাজধানীর বনানীর বাসায় প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়ে পরীমণি ও তার সহযোগীকে আটক করে র‍্যাব। তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয় বলে জানানো হয়। আটকের পর তাদের নেওয়া হয় র‍্যাব সদর দফতরে। পরে র‍্যাব-১ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে পরীমণির বিরুদ্ধে মামলা করে।

/এসএইচ/
টাইমলাইন: পরীমণি
০৫ জানুয়ারি ২০২২, ১১:১২
২৭ ডিসেম্বর ২০২১, ১৫:২৩
০১ ডিসেম্বর ২০২১, ১১:৫২
২৬ অক্টোবর ২০২১, ০৯:৫৭
১৫ সেপ্টেম্বর ২০২১, ১৩:১০
১৫ সেপ্টেম্বর ২০২১, ১২:০৮
১৫ সেপ্টেম্বর ২০২১, ১১:১০
০৭ সেপ্টেম্বর ২০২১, ২০:১৩
সম্পর্কিত
আরেক বিয়ের ঘোষণা দিলেন পরীমণি, আর্জেন্টিনা কি পারবে?
‘সামথিং বিগ’ নিয়ে আসছেন জাজের ‘ডানাকাটা’ পরী
সাকলায়েনের শাস্তি হলে পরীমণির নয় কেন, প্রশ্ন গণঅধিকার পরিষদ নেতার
সর্বশেষ খবর
গার্লফ্রেন্ডস ডে আজ
গার্লফ্রেন্ডস ডে আজ
গণপরিবহনে জিপিএস বসানোর বিষয়ে জানে না চালক-ট্রাফিক
গণপরিবহনে জিপিএস বসানোর বিষয়ে জানে না চালক-ট্রাফিক
বাংলাদেশের দাবায় ইতিহাসের হাতছানি, গ্র্যান্ডমাস্টার নর্মের দ্বারপ্রান্তে মনন
বাংলাদেশের দাবায় ইতিহাসের হাতছানি, গ্র্যান্ডমাস্টার নর্মের দ্বারপ্রান্তে মনন
ভারতকে আনতে কূটনৈতিক তৎপরতা, সরকারের সঙ্গে বৈঠকে তামিম
ভারতকে আনতে কূটনৈতিক তৎপরতা, সরকারের সঙ্গে বৈঠকে তামিম
সর্বাধিক পঠিত
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
প্রেমের টানে বাংলাদেশে এসে মারা যাওয়া বিদেশির লাশ ৫ বছর ধরে মর্গে
প্রেমের টানে বাংলাদেশে এসে মারা যাওয়া বিদেশির লাশ ৫ বছর ধরে মর্গে
ভর্তি হতে না পেরে আইআইটির ওয়েবসাইট ‘হ্যাক’: মামলা নয়, সুযোগের কথা ভাবছে কর্তৃপক্ষ
ভর্তি হতে না পেরে আইআইটির ওয়েবসাইট ‘হ্যাক’: মামলা নয়, সুযোগের কথা ভাবছে কর্তৃপক্ষ