ক্ষমা চাইতে মাকে কল, কথা বলার সময় ফোন কেড়ে নেয় জলদস্যুরা

খুলনা প্রতিনিধি
১৩ মার্চ ২০২৪, ১৬:০৫আপডেট : ১৩ মার্চ ২০২৪, ২০:৪৭

ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়েছে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি আবদুল্লাহ’। জিম্মি জাহাজে থাকা ২৩ জনই বাংলাদেশি। তাদের একজন ইঞ্জিনিয়ার তৌফিকুল ইসলাম। তিনি খুলনা মহানগরীর বয়রার বাসিন্দা।

জিম্মি হওয়ার পর দুবার স্ত্রী ও মায়ের সঙ্গে ফোনে কথা বলেছেন তৌফিকুল। তিনি জিম্মি জাহাজটির সেকেন্ড ইঞ্জিনিয়ার। মঙ্গলবার (১২ মার্চ) বিকাল ৫টার দিকে মায়ের কাছে দোয়া ও ক্ষমা চান তিনি। এ সময় তার মোবাইল ফোন নিয়ে যায় জিম্মিকারীরা। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ হয়নি পরিবারের। বর্তমানে তার পরিবারে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

ইঞ্জিনিয়ার তৌফিকুল ইসলামের মা দিল আফরোজ জানান, জাহাজ থেকে গোপনে মোবাইল ফোনে কল দিয়ে দোয়া চেয়েছেন তৌফিক। মঙ্গলবার বিকাল ৫টার দিকে তার সঙ্গে সর্বশেষ কথা হয়। এ সময় জলদস্যুরা তার ফোনটি কেড়ে নেয়।

খুলনা মহানগরীর বয়রার করিমনগর এলাকার ২০/১ নম্বর বাড়ির বাসিন্দা মো. ইকবালের তৃতীয় সন্তান তৌফিকুল ইসলাম। এক ছেলে ও এক মেয়ের বাবা তিনি।

তৌফিকের স্ত্রী জুবায়দা নোমান বলেন, ‘মঙ্গলবার বিকালে শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলে তৌফিকুল। এর আগে বেলা ২টার দিকে আমার সঙ্গে যোগাযোগ হয় তার। এ সময় তৌফিক জলদস্যুদের কবলে পড়ার বিষয়টি মা-বাবাকে জানাতে নিষেধ করেন। একই সঙ্গে তার জন্য দোয়া করার কথাও বলেন।’

উল্লেখ্য, ২০০৮ সাল থেকে বিভিন্ন জাহাজে চাকরি করছেন তৌফিক। তার বড় দুই ভাই ব্যবসার সঙ্গে জড়িত। তৌফিক লেখাপড়া শিখে সাগরে ঘুরে বেড়ানোর চাকরি নেন। ‘এমভি আবদুল্লাহ’য় যোগদান করেন ২০২৩ সালের নভেম্বর মাসে। ছয় মাসের জন্য ওই জাহাজে চাকরি নিয়েছিলেন তিনি।

আরও পড়ুন:

জলদস্যুদের কবলে থাকা ২৩ নাবিকের খোঁজখবর রাখছে বিএমএমওএ

ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে বাংলাদেশি জাহাজ

/কেএইচটি/এমওএফ/
টাইমলাইন: সোমালিয়ার দস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ
২১ এপ্রিল ২০২৪, ১৭:৫৪
সম্পর্কিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম