অডিও বার্তায় ক্যাপ্টেন আতিক

‘টাকা না দিলে একজন একজন করে আমাদের মেরে ফেলবে’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ মার্চ ২০২৪, ২০:০৫আপডেট : ১৩ মার্চ ২০২৪, ২০:৩৫

‘আমাদের থেকে মোবাইল নিয়ে নিচ্ছে। ফাইনাল কথা হচ্ছে, যদি টাকা না দেয় তাহলে একজন একজন করে আমাদের মেরে ফেলবে। যত তাড়াতাড়ি তারা টাকা পাবে, তত তাড়াতাড়ি ছাড়বে বলেছে। রেকর্ডটা সবাইকে পাস করে দিও।’

মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যায় স্ত্রী মিনা আজমাইনের হোয়াটসঅ্যাপে ২৪ সেকেন্ডের অডিও বার্তায় এমনটাই জানান সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ ‘এমভি আবদুল্লাহ’র চিফ অফিসার ক্যাপ্টেন মো. আতিক উল্লাহ খান।

বুধবার (১৩ মার্চ) ক্যাপ্টেন মো. আতিক উল্লাহ খানের চট্টগ্রাম নগরীর বাসায় গেলে তার ছোট ভাই মোহাম্মদ আব্দুল্লাহ খান আসিফ অডিওটি এই প্রতিবেদককে শোনান।

তিনি বলেন, ‘আমরা বড় ভাই আতিক উল্লাহকে নিয়ে দুশ্চিন্তায় আছি। আশা করছি আমার ভাইসহ জিম্মি সবাইকে দ্রুত ফিরিয়ে আনতে জাহাজের মালিকপক্ষ উদ্যোগ নেবেন।’

মেরিন অফিসার্সদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন বলেন, ‘মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত জাহাজে থাকা নাবিকদের সঙ্গে যোগাযোগ করা গেছে। এরপর তাদের মোবাইল ফোন নিয়ে নিয়েছে জলদস্যুরা। জাহাজে থাকা ২৩ নাবিককে নিয়ে আমরা উদ্বেগ-উৎকণ্ঠায় আছি। তাদের আমাদের মাঝে ফিরিয়ে না আনা পর্যন্ত আমরা দুশ্চিন্তায় থাকবো।’

বিএমএমওএ’র পক্ষ থেকে বলা হয়, বেসরকারি শিপিং কোম্পানি এসআর শিপিং লিমিটেডের মালিকানাধীন বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দিকে যাওয়ার পথে সোমালিয়ার অফকোস্টে ৪৫০ নটিক্যাল মাইল দূরে জলদস্যুদের আক্রমণের শিকার হয়। জাহাজটিতে মোট ২৩ জন বাংলাদেশি নাবিক রয়েছেন। জলদস্যুরা জাহাজটির পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নেয়।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কবির গ্রুপের মালিকানাধীন এসআর শিপিংয়ের জাহাজটি জলদস্যুদের কবলে পড়ার খবর জানতে পারেন কবির গ্রুপের কর্মকর্তারা।

আরও পড়ুন:

জলদস্যুদের কবলে থাকা ২৩ নাবিকের খোঁজখবর রাখছে বিএমএমওএ

ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে বাংলাদেশি জাহাজ

ক্ষমা চাইতে মাকে কল, কথা বলার সময় ফোন কেড়ে নেয় জলদস্যুরা

স্বামীর অপেক্ষায় স্ত্রী, বাবাকে দেখতে চায় দুই শিশুসন্তান

/কেএইচটি/এমওএফ/
টাইমলাইন: সোমালিয়ার দস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ
২১ এপ্রিল ২০২৪, ১৭:৫৪
সম্পর্কিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম