ওয়াগনারের বিদ্রোহ

রাশিয়ায় ‘রক্তপাত’ ঘটতে পারতো: রমজান কাদিরভ

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুন ২০২৩, ১১:৩০আপডেট : ২৫ জুন ২০২৩, ১২:২৩

রাশিয়ায় ঢুকে সশস্ত্র অবস্থায় অভিযান চালানোয় ভাড়াটে বাহিনী ওয়াগনারের তীব্র সমালোচনা করেছেন চেচেন নেতা রমজান কাদিরভ। বাহিনীর প্রতিষ্ঠাতা ও নেতা ইয়েভজেনি প্রিগোজিনের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে তিনি বলেছেন, ‘কোনও রক্তপাত ছাড়া সবকিছু শান্তিপূর্ণভাবে অবসান হয়েছে, কিন্তু এটা ঘটতে পারতো।’

চেচেন নেতা কাদিরভ শনিবার টেলিগ্রামে পোস্টে আরও বলেন, ‘ওয়াগনার বিদ্রোহ বন্ধ করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল। যারা রুশ ফেডারেশনের অখণ্ডতা লঙ্ঘন করবে তাদের কঠোর হাতে দমন ও শেষ করে দিতে হবে।’

২৪ ঘণ্টার প্রিগোজিনের কর্মকাণ্ডের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে পুতিনের এই ঘনিষ্ঠজন আরও বলেন, একজন ব্যক্তির দাম্ভিকতা বিপজ্জনক পরিণতির দিকে যেতে পারে। এতে বিপুল সংখ্যক মানুষকে সংঘাতের দিকে টেনে নিয়ে যেতে পারে।’

এর পেছনে প্রিগোজিনের উচ্চাকাঙ্ক্ষাকে দায়ী করেছেন এই চেচেন নেতা।

এর আগে ওয়াগনারের বিরুদ্ধে লড়াইয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ক্রেমলিনকে সহযোগিতার প্রস্তাব দেন তিনি। শনিবার পুতিনের ভাষণের কথা তুলে ধরে চেচেন নেতা বলেন, জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পুতিন সঠিকভাবে উল্লেখ করেছেন, এটি একটি সামরিক বিদ্রোহ। এমন পদক্ষেপের কোনও অজুহাত থাকতে পারে না। আমি পুতিনকে পুরোপুরি সমর্থন করি।

সূত্র: সিএনএন

/এলকে/
টাইমলাইন: ওয়াগনারের বিদ্রোহ
২৫ জুন ২০২৩, ১১:৩০
রাশিয়ায় ‘রক্তপাত’ ঘটতে পারতো: রমজান কাদিরভ
সম্পর্কিত
ইরান নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রধানমন্ত্রীকে দুটি আমন্ত্রণপত্র দিয়েছিল ভারত: জয়সওয়াল
সর্বশেষ খবর
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
সংকট কাটাতে আরও ৫০০ টন সার বরাদ্দ পেলো কুড়িগ্রাম
সংকট কাটাতে আরও ৫০০ টন সার বরাদ্দ পেলো কুড়িগ্রাম
দেড় বছরে ২৯ লাখেরও বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু  
দেড় বছরে ২৯ লাখেরও বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু  
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের