রোস্তভ থেকে কাদিরভের বিশেষ বাহিনী সরালো মস্কো

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুন ২০২৩, ১৮:০০আপডেট : ২৫ জুন ২০২৩, ১৮:০০

ওয়াগনারের ভাড়াটে বাহিনীকে মোকাবিলায় রাশিয়ার রোস্তভ অঞ্চলে চেচেনের বিশেষ ফোর্স মোতায়েন করেছিল মস্কো। এক কমান্ডারের বরাতে রাষ্ট্রীয় নিউজ এজেন্সি তাস জানিয়েছে, রোস্তভে মোতায়েন চেচেন যোদ্ধাদের প্রত্যাহার করে নিয়েছে ক্রেমলিন।

রমজান কাদিরভের বিশেষ বাহিনী ‘আখমত’। ২০০৭ সাল থেকে চেচেন রিপাবলিকের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন কাদিরভ। ইউক্রেন যুদ্ধে পুতিনের হয়ে কাজ করছে তার বাহিনী।

শনিবার ওয়াগনারের প্রায় ২৫ হাজার যোদ্ধা নিয়ে রাশিয়ায় প্রবেশ করে দলটির প্রতিষ্ঠাতা ও নেতা ইয়েভজেনি প্রিগোজিন। তিনি জানান, মস্কোর সামরিক নেতৃত্বের পতন ঘটানো তাদের মূল লক্ষ্য ছিল।

তাদের ঠেকাতে রোস্তভ অঞ্চলে কাদিরভের চেচেন যোদ্ধাদের নামানো হয়। কিন্তু তাদের সঙ্গে ওয়াগনার বাহিনীর কোনও সংঘাতের খবর পাওয়া যায়নি। পরবর্তীতে মস্কোর অভিমুখ থেকে ফিরে গেছে প্রিগোজিনের যোদ্ধারা। পুতিনের ঘনিষ্ঠ বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সন্ডোর লুকাশেঙ্কোর সঙ্গে একটা সমঝোতার পরই এমন ঘোষণা দেন ওয়াগনার প্রধান।

এদিকে ওয়াগনার বাহিনী রাশিয়ার দক্ষিণ ভোরোনেজ অঞ্চল ছেড়ে যাচ্ছে বলে জানিয়েছেন সেখানকার রুশ গভর্নর আলেক্সন্ডার গুসেভ।

/এলকে/
টাইমলাইন: ওয়াগনারের বিদ্রোহ
২৫ জুন ২০২৩, ১৮:০০
রোস্তভ থেকে কাদিরভের বিশেষ বাহিনী সরালো মস্কো
সম্পর্কিত
ইরান নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রধানমন্ত্রীকে দুটি আমন্ত্রণপত্র দিয়েছিল ভারত: জয়সওয়াল
সর্বশেষ খবর
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
সংকট কাটাতে আরও ৫০০ টন সার বরাদ্দ পেলো কুড়িগ্রাম
সংকট কাটাতে আরও ৫০০ টন সার বরাদ্দ পেলো কুড়িগ্রাম
দেড় বছরে ২৯ লাখেরও বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু  
দেড় বছরে ২৯ লাখেরও বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু  
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের