মস্কোগামী ওয়াগনার যোদ্ধাদের ওপর গুলি চালালো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুন ২০২৩, ২০:১৪আপডেট : ২৪ জুন ২০২৩, ২১:৩২

রাশিয়ার দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী রোস্তভ-অন-ডন শহরের সামরিক সদর দফতর ও বিমান ঘাঁটি নিয়ন্ত্রণে নেওয়ার পর মস্কোর দিকে অগ্রসর হচ্ছিল ‘বিদ্রোহী’ ওয়াগনার গোষ্ঠী। কিছুদূর অগ্রসর হওয়ার পর রুশ সামরিক বাহিনীর হেলিকপ্টার থেকে তাদের ওপর গুলি চালানো হয়েছে। শনিবার (২৪ জুন) বিকেলের এই ঘটনা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মস্কোর দিকে যাওয়ার পথে রাশিয়ার ভোরোনেজ শহর অতিক্রমের সময় হেলিকপ্টার থেকে তাদের ওপর গুলি চালায় রুশ সামরিক বাহিনী। ওয়াগনারের দখলকৃত রোস্তভ শহর থেকে মস্কোর দুরত্ব প্রায় ১ হাজার ১০০ কিলোমিটার এবং ভোরোনেজ শহরে যেতে এই পথের অর্ধেকেরও বেশি অতিক্রম করতে হয়।

সিএনএনের এক প্রতিবেদন থেকে জানা গেছে, ওয়াগনার গোষ্ঠী ভোরোনেজ শহর অতিক্রমের পর সেখানের একটি তেল শোধনাগারে অগ্নিকাণ্ড ঘটে। পরবর্তীতে আগুন নেভানো হয় বলে জানিয়েছেন অঞ্চলটির গভর্নর।

ওয়াগনারের এই সশস্ত্র বিদ্রোহকে রাশিয়ার প্রায় শতবর্ষ আগের গৃহযুদ্ধের সঙ্গে তুলনা করছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ বিদ্রোহকে যেভাবেই হোক দমন করবেন বলে জানিয়েছেন তিনি।

এতদিন রাশিয়ার হয়ে ইউক্রেনীয় সেনাদের সঙ্গে যুদ্ধ করলেও এবার রুশ সরকারের বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করেছে ওয়াগনার গোষ্ঠী। যেই ভাড়াটে যোদ্ধারা কয়েকদিন আগেও মস্কোর হয়ে লড়াই করে বাখমুতকে রাশিয়ার হাতে তুলে দিলো, সেই দলের প্রধান প্রিগোজিনকে এবার ‘বিদ্রোহী’ হিসেবে অভিযুক্ত করেছে ক্রেমলিন।

প্রিগোজিনের দাবি, ওয়াগনারের একটি ক্যাম্পে রকেট হামলা চালিয়ে অনেক যোদ্ধাকে হত্যা করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে তার এমন দাবি পুরোপুরি অস্বীকার করেছে রুশ সরকার।

সূত্র: রয়টার্স

/এটি/এএ/
টাইমলাইন: ওয়াগনারের বিদ্রোহ
২৪ জুন ২০২৩, ২০:১৪
মস্কোগামী ওয়াগনার যোদ্ধাদের ওপর গুলি চালালো রাশিয়া
সম্পর্কিত
ইরান নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রধানমন্ত্রীকে দুটি আমন্ত্রণপত্র দিয়েছিল ভারত: জয়সওয়াল
সর্বশেষ খবর
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
সংকট কাটাতে আরও ৫০০ টন সার বরাদ্দ পেলো কুড়িগ্রাম
সংকট কাটাতে আরও ৫০০ টন সার বরাদ্দ পেলো কুড়িগ্রাম
দেড় বছরে ২৯ লাখেরও বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু  
দেড় বছরে ২৯ লাখেরও বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু  
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের