পুতিন ভয় পেয়েছেন, সম্ভবত লুকিয়ে আছেন: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুন ২০২৩, ১০:১৮আপডেট : ২৫ জুন ২০২৩, ১০:২৪

ওয়াগনার বাহিনীর মস্কো অভিমুখে সশস্ত্র যাত্রা ও দেশটির সামরিক নেতৃত্ব উৎখাতের ঘোষণায় পুতিন প্রচণ্ড ভয় পেয়েছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ সংকট নিয়ে শনিবার সন্ধ্যায় সবশেষ ভাষণে তিনি বলেছেন, ‘প্রেসিডেন্ট পুতিন খুবই ভীত এবং সম্ভবত তিনি লুকিয়ে আছেন।’

রাশিয়ায় ওয়াগনার বাহিনীর অভিযানের বিষয়টি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছে কিয়েভ। এ ঘটনায় ভাষণে জেলেনস্কি বলেছেন, ‘ক্রেমলিনের লোকটি স্পষ্টতই খুব ভীত এবং সম্ভবত কোথাও লুকিয়ে আছেন। নিজেকে আড়াল করে রেখেছেন। আমি নিশ্চিত তিনি আর মস্কোতে নেই। তিনি জানেন তিনি কী ভয়। কারণ তিনি নিজেই এই হুমকি তৈরি করেছেন।’

মস্কোর সামরিক নেতৃত্ব উৎখাতে যে ঘোষণা দিয়েছিলেন ওয়াগনার প্রধান, তা প্রত্যাহার করে নিয়েছেন। পুতিনের মিত্র বেলারুশের প্রেসিডেন্টে লুকাশেঙ্কোর সঙ্গে বিশেষ আলোচনার পর বাহিনীকে অভিযান বন্ধ করে পূর্বের জায়গায় ফেরত যাওয়ার আহ্বান জানান প্রিগোজিন। রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়ায় জানা গেছে, ‘বিদ্রোহী’ ওয়াগনার প্রধান রাশিয়া ছেড়ে বেলারুশে পাড়ি জমাচ্ছেন। কিন্তু কেন তিনি দেশটিতে যাবেন, এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

তবে মিনস্ক এবং প্রিগোজিনের মধ্যে আলোচনা নিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনের এখন পর্যন্ত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গুঞ্জন ছড়িয়েছে, শনিবার বিকালে একটি বিমানে মস্কো ছেড়েছিলেন তিনি। কিন্তু তার অবস্থান নিয়ে মুখ খুলছে না ক্রেমলিন।

প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ‘আজ বিশ্ব দেখছে রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের হাতে কোনও কিছুর নিয়ন্ত্রণ নেই। চারদিকে শুধু বিশৃঙ্খলা। একদিনেই নিজেদের অনেকগুলো শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে। রাশিয়ার শহরগুলো এবং তাদের অস্ত্রাগার দখল করা কতটা সহজ।'

সূত্র: দ্য গার্ডিয়ান

/এলকে/
টাইমলাইন: ওয়াগনারের বিদ্রোহ
২৫ জুন ২০২৩, ১০:১৮
পুতিন ভয় পেয়েছেন, সম্ভবত লুকিয়ে আছেন: জেলেনস্কি
সম্পর্কিত
ইরান নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রধানমন্ত্রীকে দুটি আমন্ত্রণপত্র দিয়েছিল ভারত: জয়সওয়াল
সর্বশেষ খবর
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
সংকট কাটাতে আরও ৫০০ টন সার বরাদ্দ পেলো কুড়িগ্রাম
সংকট কাটাতে আরও ৫০০ টন সার বরাদ্দ পেলো কুড়িগ্রাম
দেড় বছরে ২৯ লাখেরও বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু  
দেড় বছরে ২৯ লাখেরও বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু  
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের