রাশিয়ার সামরিক নেতাদের উৎখাতের হুমকি ওয়াগনারের

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুন ২০২৩, ১১:৪৭আপডেট : ২৪ জুন ২০২৩, ২১:৩৫

রুশ ভাড়াটে ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন মস্কোর সামরিক নেতৃত্বকে উৎখাতের হুমকি দিয়েছেন। তার বাহিনীর যোদ্ধাদের ওপর হামলা হয়েছে দাবি করে, এর সঙ্গে জড়িত সামরিক নেতাদের উৎখাত করবেন বলে জানান। ইতোমধ্যে রাশিয়ার সীমান্তবর্তী ‘রোস্তভ-অন-ডন’ শহরে ঢুকছে তার সশস্ত্র যোদ্ধারা। এ অবস্থায় প্রিগোজিনকে ‘বিদ্রোহী’ হিসেবে ঘোষণা করেছে মস্কো। 

ইউক্রেন থেকে সীমান্ত দিয়ে তার যোদ্ধারা দলে দলে প্রবেশ করছে রাশিয়ার রোস্তভ-অন-ডন নগরে। পরিস্থিতি খুব একটা ভালো না– বিষয়টি আঁচ করতে পেরে সামরিক বাহিনী নামিয়েছে প্রশাসন। জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না বাসিন্দারা। হুট করে থমথমে পরিস্থিতি রাশিয়ায়। ওয়াগনারের পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে তাদের শেষ করে দেওয়ার হুমকি দিয়েছেন ৬২ বছর বয়সী এই দলনেতা।

ওয়াগনারের অভিযোগ কী?

শুক্রবার প্রিগোজিন এক অডিও বার্তায় কোনও প্রমাণ না দেখিয়ে অভিযোগ করেছেন, তার একটি ক্যাম্পে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় ওয়াগনারের অনেক সদস্য নিহত হয়েছেন। এতে জড়িত রুশ সামরিক বাহিনী।

টেলিগ্রামে পোস্ট করা একটি অডিও বার্তায় তিনি আরও বলেছেন, ‘যারা আমাদের ছেলেদের হত্যা করেছে, এবং (ইউক্রেনের যুদ্ধে) হাজার হাজার সেনাদের জীবন দিতে হয়েছে, এর জন্য তাদের শাস্তি দেওয়া হবে। এটা কোনও সামরিক অভ্যুত্থান না।’

বদলা নিতেই তার বাহিনীকে অভিযান শুরুর নির্দেশ দিয়েছেন প্রিগোজিন। যদিও ওয়াগনার প্রধানের দাবি প্রত্যাখ্যান করে তার ঘোষণাকে 'অবৈধ কর্মকাণ্ড' অ্যাখ্যা দিয়েছে মস্কো।

/এলকে/
টাইমলাইন: ওয়াগনারের বিদ্রোহ
২৪ জুন ২০২৩, ১১:৪৭
রাশিয়ার সামরিক নেতাদের উৎখাতের হুমকি ওয়াগনারের
সম্পর্কিত
ক্রেমলিনঘনিষ্ঠ ব্যবসায়ীর টাকায় হয়েছিল ট্রাম্প জুনিয়রের বিয়ের উৎসব
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি
ছিলেন বান্ধবী, চার দশক পর জানলেন তারা আসলে সহোদর বোন
সর্বশেষ খবর
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
সংকট কাটাতে আরও ৫০০ টন সার বরাদ্দ পেলো কুড়িগ্রাম
সংকট কাটাতে আরও ৫০০ টন সার বরাদ্দ পেলো কুড়িগ্রাম
দেড় বছরে ২৯ লাখেরও বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু  
দেড় বছরে ২৯ লাখেরও বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু  
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের