রাশিয়ার রোস্তভ সামরিক দফতর ও বিমান ঘাঁটি ওয়াগনারের নিয়ন্ত্রণে

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুন ২০২৩, ১২:৪৩আপডেট : ২৪ জুন ২০২৩, ২১:৩৪

রাশিয়ার দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী রোস্তভ-অন-ডন শহরের সামরিক সদর দফতর ও বিমান ঘাঁটি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ওয়াগনার। নিজের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এক ভিডিও বার্তায় ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বলেছেন, ‘আমরা সকাল ৭টা ৩০ মিনিটে রোস্তভের সামরিক স্থাপনা নিয়ন্ত্রণে নিয়েছি। এতে বিমানঘাঁটিও রয়েছে।’

এর আগে রাশিয়ার সশস্ত্র বাহিনীর নেতৃত্বের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করেন প্রিগোজিন। তার বাহিনীর যোদ্ধাদের ওপর বড় ধরনের হামলা হয়েছে দাবি করে, এর সঙ্গে রাশিয়ার জড়িত সামরিক নেতাদের উৎখাত করবেন বলে জানান। এ অবস্থায় তার বিশাল ভাড়াটে বাহিনী নিয়ে ইউক্রেনের রণাঙ্গণ থেকে রাশিয়ায় প্রবেশের ঘোষণা দেন। এই পরিস্থিতিতে প্রিগোজিনকে ‘বিদ্রোহী’ আখ্যা দিয়েছে মস্কো। পুরো বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন পুতিন ও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

শনিবার টেলিগ্রামে ভিডিও বার্তায় ওয়াগনারপ্রধান আরও বলেন, মেডিক্যাল ফ্লাইটগুলো যথারীতি চলাচল করছে। আমরা ঘাঁটি নিয়ন্ত্রণে নিয়েছি। যেন আমাদের দিকে হামলা না চালিয়ে ইউক্রেনের দিকে করা হয়।

প্রিগোজিন বলেন, রোস্তভ-অন-ডনে আছে আমাদের বাহিনী। সেখানকার কর্মকর্তাদের তাদের দায়িত্ব পালনে বাধা দিচ্ছে না আমার লোকেরা। প্রধান সদর দফতর ও প্রধান নিয়ন্ত্রণ পয়েন্ট স্বাভাবিকভাবেই কাজ চলছে। কোনও সমস্যা নেই।

যদিও মার্কিন সংবাদমাধ্যম সিএনএন প্রিগোজিনের এমন দাবির সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি।

/এলকে/
টাইমলাইন: ওয়াগনারের বিদ্রোহ
২৪ জুন ২০২৩, ১২:৪৩
রাশিয়ার রোস্তভ সামরিক দফতর ও বিমান ঘাঁটি ওয়াগনারের নিয়ন্ত্রণে
সম্পর্কিত
ইরান নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রধানমন্ত্রীকে দুটি আমন্ত্রণপত্র দিয়েছিল ভারত: জয়সওয়াল
সর্বশেষ খবর
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
সংকট কাটাতে আরও ৫০০ টন সার বরাদ্দ পেলো কুড়িগ্রাম
সংকট কাটাতে আরও ৫০০ টন সার বরাদ্দ পেলো কুড়িগ্রাম
দেড় বছরে ২৯ লাখেরও বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু  
দেড় বছরে ২৯ লাখেরও বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু  
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের