ওয়াগনারের বিদ্রোহের পর পুতিনের প্রথম ভিডিও প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুন ২০২৩, ১৯:৩৪আপডেট : ২৬ জুন ২০২৩, ১৯:৩৪

রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের সশস্ত্র বিদ্রোহের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রথম ভিডিও প্রকাশ করেছে ক্রেমলিন। সোমবার ক্রেমলিনের ওয়েবসাইটে পুতিনের বক্তব্যের এই ভিডিও প্রকাশ করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ভিডিওতে দেখা গেছে, পুতিন একটি শিল্প ফোরামের অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানাচ্ছেন।

রয়টার্স লিখেছে, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি কবে বা কোথায় পুতিনের এই বক্তব্য রেকর্ড করা হয়েছে। 

শনিবার ওয়াগনার যোদ্ধাদের বিদ্রোহকে ‘পিঠে ছুরিকাঘাত’ উল্লেখ করে তা দমনের অঙ্গীকার করে জাতীয় উদ্দেশে ভাষণ দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট। এর পর তাকে প্রকাশ্যে দেখা যায়নি। শনিবার রাতে ওয়াগনার প্রধান প্রিগোজিন তার যোদ্ধাদের মস্কো অভিমুখে যাত্রা বাতিল করে ঘাঁটিতে ফিরতে নির্দেশ দেন। এতে সশস্ত্র অভ্যুত্থানের সমাপ্তি হয়। প্রিগোজিন বেলারুশ চলে যান।

এর আগে ওয়াগনারের সশস্ত্র বিদ্রোহের পর প্রথমবার প্রকাশ্যে এসেছেন প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। ইউক্রেনে লড়াইরত রুশ সেনাদের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা এবং তাদের সঙ্গে কথা বলতে নিজেই দেখা করেছেন। রাশিয়ার নিউজ এজেন্সি রিয়া এ খবর জানিয়েছে।

টেলিগ্রামে এক পোস্টে  রিয়া নিউজ এজেন্সি জানিয়েছে, শোইগু ‘পশ্চিম’ গ্রুপিং কমান্ডার কর্নেল-জেনারেল নিকিফোরভের সঙ্গে দেখা করেছেন।

ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযানে’ জড়িত সেনা এবং কর্মীদের দিকে বিশেষ মনোযোগ দিতে বলেছেন প্রতিরক্ষামন্ত্রী। তার সফরের একটি ভিডিও প্রকাশ হয়েছে। তিনি একটি বিমানে চড়ে সেনাদের সঙ্গে দেখা করেছেন বলে জানিয়ে একাধিক সংবাদমাধ্যম। তবে তিনি কখন এবং কোথায় গিয়ে সাক্ষাৎ করেছেন, এ সংক্রান্ত কোনও তথ্য জানায়নি মস্কো।

/এএ/
টাইমলাইন: ওয়াগনারের বিদ্রোহ
২৬ জুন ২০২৩, ১৯:৩৪
ওয়াগনারের বিদ্রোহের পর পুতিনের প্রথম ভিডিও প্রকাশ
সম্পর্কিত
ইরান নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রধানমন্ত্রীকে দুটি আমন্ত্রণপত্র দিয়েছিল ভারত: জয়সওয়াল
সর্বশেষ খবর
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
সংকট কাটাতে আরও ৫০০ টন সার বরাদ্দ পেলো কুড়িগ্রাম
সংকট কাটাতে আরও ৫০০ টন সার বরাদ্দ পেলো কুড়িগ্রাম
দেড় বছরে ২৯ লাখেরও বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু  
দেড় বছরে ২৯ লাখেরও বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু  
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের